চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টার ব্যবধানে মালদ্বীপে ২ বাংলাদেশির মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে দুই বাংলাদেশির মৃত্যুর খবরের জন্য প্রস্তুত অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে প্রবাসীদের মৃত্যু মিছিল যেন দিন দিন বেড়েই যাচ্ছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। গত ১৪ ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই প্রবাসী হলেন, মো. খসরু আহমেদ (৫৩) এবং মো. ইয়াছিন মিয়া (২২)। ইয়াছিনের বাড়ি কুমিলা জেলার, ব্রাহ্মণপাড়া উপজেলায় গোপাল নগরে। আর খসরু আহমেদের বাড়ি সিলেট জেলার, জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে।

মো. জসিম উদ্দিন বলেন, মৃত দুই প্রবাসী রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ডে কাজ করতেন। খসরু আহমেদ বৈধভাবে কাজ করলেও ইয়াছিন মিয়া অবৈধভাবে কর্মরত ছিলেন।

যিনি বৈধ ছিলেন তার সম্পূর্ণ খরচ মালিক বহন করলেও অবৈধভাবে কর্মরত মৃত প্রবাসী ইয়াছিন মিয়ার লাশ পাঠানো হয়েছে এখানকার ইন্সুরেন্স কোম্পানি ও দূতাবাসের সহযোগিতায়।

আগামীকাল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১১টায় বাংলাদেশে পৌঁছালে লাশ তাদের স্বজনরা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

মৃত ইয়াছিনের আত্মীয় জানান, পরিবারের হাল ধরতে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপ আসেন ইয়াছিন। তার বেতন দিয়েই চলত তাদের সংসার। ইয়াছিনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত আরেক প্রবাসী খসরু আহমেদ সংসারের অভাব ঘোচাতে ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। আসছে রমজানে দেশে ফিরবেন এই জন্য নিজ কোম্পানি থেকে ছুটিও নিয়েছেন তিনি। কিন্তু এখন ফিরবে লাশ হয়ে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবারের সদস্যরা।

খসরু আহমেদের আত্মীয় ও মালদ্বীপের সিলেট প্রবাসী সংগঠনের সভাপতি আবদুল আল মামুন বলেন, খসরু মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে কৃষিকাজ করতেন। স্টোক করে গত এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তবে তার লাশ বাংলাদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ মালিক বহন করেন। এছাড়াও পরবর্তীতে এক মাসের বেতন, যা বাংলাদেশী মুদ্রায় ৬০ হাজার টাকা দিবে বলেও জানিয়েছেন মালিক।

Tags: প্রবাসী বাংলাদেশির মৃত্যুবাংলাদেশির মৃত্যুমালদ্বীপ
Previous Post

তরুণ প্রজন্মের উন্নয়নে পরিচালিত প্রোগ্রাম নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন

Next Post

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান-লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান-লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রতিমন্ত্রী পলক ও যাত্রাবাড়ী থানার ওসিকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT