চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তীতে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in শিক্ষা
A A
বিশেষ অতিথি ও অতিথিরা ঢাবির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠিত হলো সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে ষষ্ঠ দিন উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। এর আগে গত ৭ ডিসেম্বর শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনের আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী মো. ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ আহমেদ বকুল (অহ্বায়ক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংস্কৃতি হচ্ছে একটি সভ্যতার সবচেয়ে বড় নিয়ামক। তাই আমাদের এই সংস্কৃতির উন্নয়ন সাধন করতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম, সমীর কুমার শীল, এবং মো. মোস্তফাজ্জামান মিজান (একাডেমিক সিম্পোজিয়ামের মেম্বার সেক্রেটারি এবং আকিজ ওয়েলনেস লিমিটেডের হেড অব বিজনেস অপারেশনস)।

অনুষ্ঠানটির শুভেচ্ছা বক্তব্য এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং উপস্থাপনা করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইশরাত তানিয়া।

১৯৭৪ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বিভাগটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবি। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষক এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গুণীজন সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে কবিতা সাহিত্য ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য মার্কেটিং ডিপার্টমেন্ট ‘আজীবন সম্মাননায়’ ভূষিত করেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হেলাল হাফিজকে।

Tags: সুবর্ণজয়ন্তী
Previous Post

এশিয়া চ্যাম্পিয়নদের অভিনন্দন জানালেন উপদেষ্টারা

Next Post

সিরিয়ায় আসাদের ‘কসাইখানায়’ হাজারো মানুষের ভিড়, খোঁজ নেই প্রিয়জনদের

Next Post
সিরিয়ায় আসাদের কসাইখানায় হাজারো মানুষের ভিড়, প্রিয়জনদের খোঁজ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় আসাদের ‘কসাইখানায়’ হাজারো মানুষের ভিড়, খোঁজ নেই প্রিয়জনদের

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মিছিল ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রণালয়ের দ্বিচারিতার বিরুদ্ধে তিতুমীর কলেজের বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT