চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিয়াস উদ্দিন আল মামুনের খালাসের রায় বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
গিয়াস উদ্দিন আল মামুনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দেয়া হাইকোর্টের রায় রহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ও বহাল রাখা হয়েছে।

মামুন ও তার স্ত্রীর করা পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ তাদের আপিল মঞ্জুর করে রায় দেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও সাব্বির হামজা চৌধুরী। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো: আসিফ হাসান।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ২০০৮ সালে গিয়াস উদ্দিন মামুনকে ১০ বছরের কারাদণ্ড ও তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। এই রায়ের বিরুদ্ধে মামুন ও তার স্ত্রীর করা আপিলের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ২০১২ সালের ৩০ জুলাই তাদেরকে খালাস দিয়ে রায় দেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠায়। তবে পুনরায় শুনানির আদেশের বিরুদ্ধে গিয়াস উদ্দিন মামুন ও তার স্ত্রী রিভিউ করেন। সেই রিভিউ আদালত মঞ্জুর করেন। এরপর ওই রিভিউ আবেদন আপিলে রূপান্তর হয়। আজ সে সব আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে গিয়াস উদ্দিন আল মামুন ও তার স্ত্রীকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল থাকে বলে জানান তাদের আইনজীবী।

Tags: গিয়াস উদ্দিন আল মামুনহাইকোর্ট
Previous Post

র‍্যাবে আয়না ঘর ছিল, সব অভিযোগের তদন্ত-বিচার হবে: ডিজি

Next Post

ফেসবুক-গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশে অর্থ নেবে অস্ট্রেলিয়া

Next Post
ব্যক্তি একটি মোবাইল ফোনে ফেসবুক পোস্ট দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক-গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশে অর্থ নেবে অস্ট্রেলিয়া

পাপিয়া সারোয়ারের হাসিমুখের ছবি, পটভূমিতে সঙ্গীতের নোট ও পিয়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার বনানী কবরস্থানে সমাহিত হবেন পাপিয়া সারোয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT