চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলার প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আসিফ নজরুল ও আসিফ মাহমুদ, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ নিয়ে কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, যাকে ‘র’ এজেন্ট বলছেন- ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।

তিনি লেখেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।

তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।

আসিফ মাহমুদ বলেন, অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানাই আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই। না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।

গত ২৯ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‌‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। ভিডিওতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

Tags: আইন উপদেষ্টা আসিফ নজরুলআসিফ মাহমুদ সজীব ভূঁইয়াযুব ও ক্রীড়া উপদেষ্টা
Previous Post

ভারতে আইন অপপ্রয়োগে স্বামীদের হয়রানি করছে স্ত্রীরা

Next Post

প্রাথমিকের শিক্ষকদের ‘সুখবর’ দিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

Next Post
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকের শিক্ষকদের 'সুখবর' দিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

শাহরুখ খান তার মান্নাতের সামনে দাঁড়িয়ে আছেন, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাল্টে যাচ্ছে শাহরুখের মান্নাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT