চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, ২০৩০ আসর তিন দেশে

ছেলেদের ফুটবল বিশ্বযজ্ঞ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের উল্লাস ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩৪ বিশ্বকাপ আয়োজনের বিডে একক দেশ হলেও নানা ধরনের টানাপোড়েন ছিল সৌদি আরবকে দায়িত্ব দেয়া ঘিরে। সব বাধা টপকে ছেলেদের ফুটবল বিশ্বকাপের আসরটি আয়োজনের আনুষ্ঠানিক দায়িত্ব পেল মধ্যপ্রাচ্যের দেশটি। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বযজ্ঞ আয়োজনের গুরুভার অর্জন করল সৌদি আরব।

বুধবার বিশ্ব ফুটবলিং কাউন্সিলের কংগ্রেস শেষে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। কংগ্রেসের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ আয়োজকের নামও ঘোষণা করেছে সংস্থাটি। ২০৩০ ছেলেদের বিশ্বআসর যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল।

সৌদি বিশ্বকাপ হবে ৪৮ দেশ নিয়ে। পাঁচ শহরে মোট ১৫ স্টেডিয়ামে খেলাগুলো হবে। শহরগুলো- রিয়াদ, জেদ্দা, খোবার, আবহা এবং নিয়ম। রিয়াদের কিং সালমান স্টেডিয়াম ৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এবং এখানে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হওয়ার কথা।

২০২২ সালে সবশেষ বিশ্বআসর হয়েছিল কাতারে। মহাকাব্যিক এক শিরোপা লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে, ২০৩০ বিশ্বযজ্ঞে মূল আয়োজক তিন দেশের সাথে থাকছে আরও তিন দেশ। লাতিন আমেরিকার উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় হবে ওই আসরের তিনটি ম্যাচ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ বসেছিল উরুগুয়েতে। প্রতিযোগিতাটির শতবর্ষ উপলক্ষে লাতিন তিন দেশের থাকবে আয়োজক অংশগ্রহণ।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও স্পেনে আগে বিশ্বকাপ বসেছে। তবে প্রথমবার বসছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, প্যারাগুয়ে ও মরক্কোতে।

নাগালের বিশ্বকাপ ২০২৬ সালে, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আসরটি থেকে অংশগ্রহণকারী দল ৩২ হতে বেড়ে ৪৮ হবে।

Tags: ২০৩৪ বিশ্বকাপপর্তুগালমরক্কোলিড স্পোর্টসসৌদি আরবস্পেন
Previous Post

কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্য সুরক্ষায় বাড়ছে ছাদকৃষি

Next Post

বার্সা-আর্সেনালের জয়ের রাতে আবারও হোঁচট ম্যানসিটির

Next Post
বার্সা-আর্সেনালের ম্যাচে খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা-আর্সেনালের জয়ের রাতে আবারও হোঁচট ম্যানসিটির

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা, কয়েক ঘণ্টা পর সচল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT