চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধিপত্যবাদ নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের জনগণের বিশাল গণজমায়েত, পতাকা বহন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে আধিপত্যবাদমূলক সম্পর্ক নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বরং প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ।

বুধবার (১১ ডিসেম্বর) ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা এসব কথা বলেন।

বিএনপি নেতারা বলেন, ভারত একতরফাভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বানও জানান তারা।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে ১৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া সীমান্তে যায় বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। বাংলাদেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান নেতারা।

পতিত স্বৈরাচারের পক্ষ ত্যাগ করে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান নেতারা। তারা বলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা সহজে বিকিয়ে দিতে দেওয়া হবে না।

এর আগে ভৈরবে পথসভায় মিলিত হন বিএনপি নেতাকর্মীরা। পথে পথে লংমার্চ বহরকে স্বাগত জানায় স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা।

Tags: আখাউড়াআগরতলাবন্ধুত্বপূর্ণ সম্পর্কভারত-বাংলাদেশলংমার্চ
Previous Post

ভারতে গুড়িয়ে দেয়া হলো ১৮৫ বছরের পুরোনো মসজিদ

Next Post

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮৭ মামলা

Next Post
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা গাড়ির ডিক্লারেশন পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮৭ মামলা

ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থানায় কোন অভিযোগ হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT