চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মালিঙ্গা-সাউদির এলিট ক্লাবে শাহিন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাহিন আফ্রিদি ক্রিকেট মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হেরেছে পাকিস্তান। হারলেও দুর্দান্ত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে তিন ফরম্যাটেই শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ২৪ বর্ষী পেসার।

ডারবানে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাতে ১১ রানে জিতে ১-০তে এগিয়ে যায় প্রোটিয়ারা।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন শাহিন। শুরুতে রসি ফন ডার ডুসেনকে বোল্ড করেন। পরের স্পেলে ফিরিয়ে দেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে নেন এনকাবায়ামজ পিটারের উইকেট।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আলাদা করে একশ বা তার বেশি উইকেট শিকার করেছেন এমন নজির ছিল কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। টি-টুয়েন্টিতে শততম উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট ১১২টি, টেস্টে ১১৬টি।

অবশ্য শাহিনের এমন রেকর্ডের গুরুত্ব লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। টি-টুয়েন্টিতে শততম উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এ কীর্তিতে নাম লেখাতে পারেননি।

Tags: টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানমালিঙ্গালিড স্পোর্টসশাহিন আফ্রিদিসাউথ আফ্রিকাসাউদিসাকিব
Previous Post

নতুন মামলায় আনিসুল-ফারুক-মামুনসহ গ্রেপ্তার ৯

Next Post

আর্মি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে

Next Post
আর্মি হেলিকপ্টারে করে শহীদ আবু সাঈদের বাবাকে ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্মি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে

রিয়াল মাদ্রিদ ফুটবল দল বড়দিনে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোবল বাড়ানো জয়ে বড়দিন উদযাপনে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT