চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ, তাসকিনের পরিবর্তে শরিফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 10, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে উল্লসিত, শরিফুল হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।

চোটের কারণে সিরিজে নেই নিয়মিত অধিনায়িক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। পারিবারিক কারণে ছুটিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে লাল-সবুজের। স্পিনে অধিনায়ক মিরাজকে সঙ্গ দেবেন রিশাদ হোসেন। পেসে নাহিদ রানার পাশাপাশি আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ১১ ম্যাচ পর সেটাই ছিল টিম টাইগার্সদের প্রথম হার। এ ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াই মিরাজের বাংলাদেশের।

প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি টিম টাইগার্স। এ সময়ে ঘরের মাঠে দুটি এবং ক্যারিবীয় সফরে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

Tags: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরাজশান্তসৌম্যহোপ
Previous Post

নেচার সাময়িকীর সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

Next Post

তেজগাঁওয়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

Next Post
তেজগাঁওয়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের দৃশ্য, যানবাহন ও শ্রমিকরা রাস্তার ওপর অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

জনপ্রিয় রাজনীতিবিদ তারেক রহমানের সাক্ষাৎকার ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT