চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া চ্যাম্পিয়নদের ফুলেল বরণ

যুব এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া চ্যাম্পিয়নদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা। দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে চিরচেনা সেই সিঁড়িতে ফটোসেশন ও ফুলেল বরণ পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সঙ্গে কেক কেটে করা হয় উদযাপন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাত ১১টায় অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী উড়োজাহাজ। চ্যাম্পিয়নদের সঙ্গে দেশে ফিরেছেন কোচিং স্টাফরাও। তাদের বরণে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন প্রতিনিধি।

বিসিবি ফেসবুক পেজে যুবাদের দেশে ফেরার বিষয়টি জানিয়ে এক পোস্টে লিখেছে, ‘নায়কদের স্বদেশ প্রত্যাবর্তন, দেশে ফিরেছে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই তরুণ ক্রিকেটাররা এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে জাতির জন্য অপরিসীম গর্ব নিয়ে এসেছেন।’

এশিয়া চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের কাঁধে উঠে। গতবছর এই অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, এবার এনে দিল আজিজুল হাকিম তামিমের দল।

Tags: আজিজুল হাকিমদুবাইবাংলাদেশবিমানবন্দরভাতরমারুফযুব এশিয়া কাপলিড স্পোর্টস
Previous Post

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ প্রতিপাদ্যে বিশ্ব মানবাধিকার দিবস

Next Post

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

Next Post
ঘন কুয়াশায় ঢাকা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে সিনেমার প্রচারনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরর গল্পে আসছে সিনেমা “ডেঞ্জার জোন”

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT