চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের হারিয়ে শীর্ষে সাউথ আফ্রিকা, কপাল পুড়তে পারে ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা ক্রিকেট দল জয়ী, বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে সাউথ আফ্রিকা। গকেবেরহা টেস্টে লঙ্কানদের ১০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছে প্রোটিয়া বাহিনী। তাতে কপাল পুড়তে পারে ভারতের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে অনেকটা পিছিয়ে গেছে ভারত। অর্থাৎ, সামান্য ভুলেই ফাইনালের পথ হারাতে পারে দুই আসরের ফাইনালিস্ট দলটি।

সাউথ আফ্রিকার সেইন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে গকেবেরহা টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রানে থেমেছে সাউথ আফ্রিকা। জবাবে নেমে লঙ্কানদের ইনিংস থামে ৩২৮ রানে। ৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩১৭ রানে থামে প্রোটিয়ারা। সবমিলিয়ে ৩৪৮ রানের লক্ষ্যে নেমে ২৩৮ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস।

লঙ্কানদের বিপক্ষে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল টেম্বা বাভুমার দল। ১০ ম্যাচে প্রোটিয়ারা জয় পেয়েছে ৬ ম্যাচে, আর ড্র করেছে ১ ম্যাচ। বর্তমানে তাদের পয়েন্ট শতাংশ ৬৩.৩৩। প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালের খেলার রাস্তাটা অনেকটা সহজ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অন্তত ১ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে দলটির।

দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। অবশ্য ফাইনালের পথটা তাদের জন্যও সহজ। তাদের পয়েন্ট ৬০.৭১। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তিন টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে তারা। তাতে ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে তারা। ভারতের বিপক্ষে চলমান সিরিজে ৩-২ বা ৪-১ ব্যবধানে জিতে গেলে ফাইনাল নিশ্চিত তাদের। ২-২ সমতায় সিরিজ শেষ হলে শ্রীলঙ্কার বিপক্ষে ১ ম্যাচ জিততে হবে। আর ৩-২ ব্যবধানে সিরিজ হারলে লঙ্কানদের বিপক্ষে দুটি ম্যাচই জিততে হবে তাদের।

ভারতের সমীকরণ অবশ্য কঠিন। তিনে নেমে যাওয়া ভারতের ১৬ ম্যাচে ৯ জয় ও ১ হার, বর্তমান পয়েন্ট ৫৭.২৯। তাদের বাকি কেবল তিন ম্যাচ। ফাইনালে খেলতে হলে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের তিন ম্যাচেই জিততে হবে তাদের। ম্যাচ তিনটি জিতলে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৬৩.১৫। আর ফাইনাল নিশ্চিতের জন্য তা যথেষ্ট।

তবে ব্যতিক্রম হলে সমীকরণ মেলাতে হবে রোহিত শর্মাদের। ১ ম্যাচ হেরে গেলে ভারতের শতাংশ নেমে যাবে ৫৭.৮৯ পয়েন্টে। সেক্ষেত্রে ভারতকে অপেক্ষা করতে হবে সাউথ আফ্রিকা-পাকিস্তান সিরিজের ফলাফল পর্যন্ত। সাউথ আফ্রিকাকে পাকিস্তানের কাছে দুটি ম্যাচেই হারতে হবে।

Tags: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

পশুখাদ্যের নিরাপত্তা নিয়ে ইউএসএআইডি ও পার্ডু ইউনিভার্সিটির গবেষণা

Next Post

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৮

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৮

নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিএনপি নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনকে শক্তিশালি করতে হবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT