চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনারা বাংলা-বিহার-উড়িষ্যা দখল করবেন, আর আমরা ললিপপ খাব?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক এক সদস্য বলেছিলেন, ৪ দিনে কলকাতা দখল করে নেবো। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, চট্টগ্রাম দখলে নিলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে বিকৃত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করবেন, আর আমরা ললিপপ খাব? এমনটা ভুলেও ভাববেন না। 

এনডিটিভি জানিয়েছে, সোমবার ৯ ডিসেম্বর রাজ্যের বিধানসভায় এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন। হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করেন না। সমাজ-বিরোধীরা দাঙ্গা শুরু করেন। আমাদের এমন কোনও মন্তব্য করা উচিত নয় যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে। তবে আমি খুশি যে, বাংলাদেশে নিপীড়নের ঘটনায় ভারতে হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম উভয়ই প্রতিবাদ করছে। এটা আমাদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রকাশ।

তিনি বলেন, সংখ্যালঘু নেতারা সমাবেশ করতে চেয়েছিলেন। আমি তাদের নিষেধ করেছি। অনেক মানুষ এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা আরেকটি দাঙ্গা শুরু করতে চায়। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই। হিন্দু-মুসলিম এবং শিখ ও খ্রিস্টানদের রক্ত একই।’

তিনি ভারতীয় গণমাধ্যমের একাংশকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযমের আহ্বান জানিয়েছেন। মমতা বলেন, এটি উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে, আমরা আপনাকে নিষিদ্ধ অথবা গ্রেপ্তার করব। তবে আমি আপনাদের অনুরোধ জানাই। অনেক ভুয়া ভিডিও ঘুরে বেড়াচ্ছে। একটি রাজনৈতিক দল আগুন জ্বালানোর চেষ্টা করছে। উভয় সম্প্রদায়কেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বন্দোপাধ্যায় বলেন, যারা বাংলাদেশ ইস্যু নিয়ে রাজনীতি করার কথা ভাবছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে এটি আপনার রাজ্য এবং আপনার বন্ধুদেরও ক্ষতি হবে। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে এই রাজ্যে ঢুকতে চান। বিএসএফ দেখছে। আমরা এই বিষয়ে মন্তব্য করব না। যাদের টাকা আছে তারা উড়োজাহাজে বা ট্রেনে আসছেন। কিন্তু গরিবরা আসতে পারছেন না। আমরা সীমান্ত দেখভাল করি না। এটা কেন্দ্রের বিষয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও বিষয়ে হস্তক্ষেপ করি না। তিনি বলেন, চলুন আমরা সীমান্তের ওপারের বাঙালিদের জাতীয়তা, মমতা ও স্নেহের অনুভূতি দেখাই।

Tags: উড়িষ্যাবাংলাবিহার
Previous Post

দীর্ঘদিন অরক্ষিত ছিল শ্রীমঙ্গল চা-বাগানের বধ্যভূমি

Next Post

৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টি

Next Post
নির্বাচিত ক্রিকেটাররা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টি

সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT