চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে কোলে প্রকাশ্যে এলেন দীপিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
দীপিকা তার মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। মা হওয়ার পরে দীপিকা প্রথম প্রকাশ্যে এলেন সে দিনই। এবার কন্যা দোয়াকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

গেল ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা। যার পর থেকে আড়ালে মা-মেয়ে। দীপাবলিতে কন্যা দোয়ার নুপূর পরা এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে একরত্তিকে কোলে নিয়ে বেরোলেন মা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা।

দীপিকার পরনে লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চেনা কায়দায় বাঁধা খোঁপা। চোখে রোদচশমা। দোয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনও ভাবেই দেখতে দিলেন না। বেঙ্গালুরু থেকে এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।

দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এদিনও তেমনই ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন তিনি। তবে দিলজিতের অনুষ্ঠানে নেটাগরিকের চোখে পড়েছে, মাতৃত্বকালে যেন সামান্য মুটিয়ে গেছেন অভিনেত্রী। তবে তাতে লাবণ্যে কোনও ঘাটতি পড়েনি।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এর পরে মে মাসে ভোটদান পর্বে স্ফীত উদোর নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী। গণেশ চতুর্থী উপলক্ষে ৭ সেপ্টেম্বর সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যা সন্তান দুয়া পাডুকোন সিংহ। – বলিউড লাইফ

Tags: দীপিকা পাড়ুকোনমেয়ে
Previous Post

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ‘নির্বাচন’ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

Next Post

বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

Next Post
অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাইনবোর্ড, গেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বোর্ডের অফিসের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ ৪৭তম বিসিএসের অনলাইনে আবেদন স্থগিত ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT