চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণমামলায় যেসব বাদীরা বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গণমামলায় গণ আসামি থাকবে না। অযথা কাউকে হয়রানি করা হবে না। যারা অপরাধে জড়িত না তাদেরকে ধরা হবে না। হয়রানি করা হবে না। জুলাই-আগস্টের ঘটনায় করা অনেক মামলার বাদী মামলা বাণিজ্য করছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা সঠিক ছিল না। ভূমিকা সঠিক হলে এতালোকের মৃত্যু হওয়ার কথা না। মরনাস্ত্র অস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই আন্দোলনে হতাহতের ঘটনায় যেসব সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে তদন্তে তাদের নামও বাদ যাবে।

যেসব মামলা হয়েছে সেসব মামলায় অন্য কায়দায় ব্যবসা নেয়া হবে জানিয়ে তিনি বলেন: বাদি মামলা থেকে নাম বাদ দেয়ার ক্ষমতা রাখেন না। তদন্ত কর্মকর্তা তদন্তে প্রমান না পেলে নাম বাদ দিবেন। অনেক বাদি উদ্দেশ্যপ্রনোদিতভাবে মামলা করেছেন পরিকল্পিতভাবে বাণিজ্য করতে। এজন্য ১৫০-২০০ বা আরো বেশি আসামি করা হয়েছে। প্রথমে আওয়ামী লীগ নেতা বা বিগত সরকারের শীর্ষ নেতাদের নাম দিয়ে পরে ঢালাওভাবে ইচ্ছেমতো নাম মামলায় অন্তুর্ভুক্ত করা হয়েছে। পুলিশকে মামলা নিতে বাধ্য করা হয়েছে।

মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য কিছু পুলিশ সদস্য জড়িত বলে স্বীকার করে শেখ মো. সাজ্জাত আলী বলেন: গত ৫ আগস্টের পর পুলিশ নেতৃত্ব শূন্য হয়ে যায় ওই সময় রাজারবাগের পরিস্থিতি ছিল ভয়াবহ। আত্নরক্ষার্থে খিলগাঁও থানা থেকে গুলি ছুড়তে ছুড়তে পুলিশ রাজারবাগে যায়। ট্রমার মধ্যে পড়ে যায় পুলিশ সদস্যরা। যা এখনো কাটেনি। এমন বিভৎস পরিস্থিতির  পুলিশের অনুপস্থিতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী হয়। খুন, লুটাপাট, ছিনতাই, ডাকাতি বেড়ে যায়।

সভায় ডিএমপি কমিশনার চলমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ ও ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের পরিস্থিতি তুলে ধরে তিনি সবাইকে আইন মেনে চলার কথা বলেন। ট্রাফিক নিয়ম ঠিক করতে চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ৫৩ বছরে নগর পরিকল্পনা হয়নি। দুই কোটি লোকের এই শহরে কোনো নগর পরিকল্পনা না থাকায় প্রতিদিন ট্রাফিক আইনে কয়েক হাজার মামলা করতে হচ্ছে। সড়কে শৃঙ্খলার জন্য মানুষকে ট্রাফিক আইন মানতে হবে। এই শহরে সবধরনের যানবাহন এক রস্তায় চলাচল করে। অটোরিক্সা যেভাবে বাড়ছে তাতে মানুষ পায়ে হেটে রাস্তায় চতে পারবে না। অনেকেই না বুঝে হুজুগে অটোরিক্সা কিনে রাস্তায় নামাচ্ছে। অথচ এই খাত থেকে সরকার কোনো রাজস্ব পায় না।

ডিএমপি কমিশনার ছাড়াও হেডকোয়াটার্সে কর্মরত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) ইসরাইল হাওলাদার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, নজরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি শাহীন আবদুল বারী, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিক, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, কল্যাণ ও আইন সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য আলী আজম ও শেখ কালিম উল্যাহ্ নয়ন উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপি হেডকোয়ার্টার্সবাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলমতবিনিময়
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

Next Post

‘তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার?’

Next Post
একজন পুরুষ ও দুইজন নারী বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার?'

সিরিয়ায় ইরানের দূতাবাসের সামনে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT