চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এলো শাহজালাল বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
12:11 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ পদ্ধতির (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে পূর্বের মত স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুচ্ছ থেকে বের হয়ে শাবিপ্রবিতে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১২ ডিসেম্বর বেলা তিনটায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর গুচ্ছ থেকে বের হওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী জানান।

তিনি বলেন, ‘আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।’

এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ভর্তি করে আসছে শাবিপ্রবি। গুচ্ছ থেকে বের হয়ে শাবিপ্রবি স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। গত ২৫ নভেম্বর এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এর আগে গুচ্ছ থেকে বের হয়ে আসতে ৪ ডিসেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, গুচ্ছ থাকলে শিক্ষকেরা কর্তৃপক্ষকে কোনো ধরনের সহযোগিতা করবেন না। এরপরই গুচ্ছে শাবিপ্রবি থাকছে না, এমন সিদ্ধান্ত এল।

Tags: গুচ্ছ ভর্তি পরীক্ষাশাহজালাল বিশ্ববিদ্যালয়
Previous Post

অভিশংসন ভোটে পার পেয়ে গেলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

Next Post

কামিন্স তোপে উড়ে গেল ভারত, সমতায় অস্ট্রেলিয়া

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স তোপে উড়ে গেল ভারত, সমতায় অস্ট্রেলিয়া

রিজভী বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT