চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 07, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব এশিয়া কাপের গত আসরের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেবার টিম ইন্ডিয়াকে বিদায় করে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা নির্ধারণী মঞ্চে আবারও সেই ভারতকে পেল লাল-সবুজ দল। ফাইনালে তাদের গুঁড়িয়ে দিতে চান জুনিয়র টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শিরোপা ধরে রাখার অভিযানে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠের লড়াই।

মাঠের লড়াইয়ের বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক আজিজুল হাকিম। বলেছেন, ‘ফাইনালে আমাদের সেরাটাই খেলার চেষ্টা করব। লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। বর্তমানে আমরা এশিয়ার চ্যাম্পিয়ন, চেষ্টা থাকবে এটাই ধরে রাখার। চ্যালেঞ্জ তো আছেই,সেটা থাকবেই। চ্যালেঞ্জ মোকাবিলার সেই সামর্থ্যও রাখি। ফাইনালের আগে দলের সবাই মানসিক ও শারীরিকভাবে ফিট আছি। সেটাই দেয়ার চেষ্টা করব।’

যুব এশিয়া কাপের সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এবারও রয়েছে দারুণ ছন্দে, বলা যায় ফাইনালে ফেবারিট হিসেবই থাকবে তারা। তবে ছেড়ে কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও।

ম্যাচের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি, দলগত ভারসাম্য। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দে আছেন আজিজুল হাকিম তামিমের দল। সেমিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলনে। তবে ভারতের সঙ্গে সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুটি, ভারত তিনটি।

চলতি আসরে ভারত নিজেদের চার ম্যাচের মধ্যে হেরেছে একটি ম্যাচে। সেটিও পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও বাকি সব ম্যাচেই জয় নিয়েই ফাইনালে উঠেছে টিম টাইগার্স।

Tags: আজিজুল হাকিমতামিমবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ভারতমারুফ মৃধাযুব এশিয়া কাপলিড স্পোর্টস
Previous Post

সমাজের সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে: তারেক রহমান

Next Post

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

Next Post
চট্টগ্রামে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

আরএসএসের পতাকা ও লোগো, কেন্দ্রীয় সূর্যচিহ্নের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT