চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচিতির খাতিরে বিদ্যুৎ কেনাবেচা করেছে বিগত সরকার: জ্বালানি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 07, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ কেনাবেচা বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন রকম প্রতিযোগিতা ছাড়া বিগত সরকারের আমলে শুধু পরিচিতির খাতিরেই বিদ্যুৎকেন্দ্র বন্দোবস্ত আর বিদ্যুৎ কেনাবেচা হয়েছে বলে অভিযোগ করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ ৭ ডিসেম্বর শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে জ্বালানি উপদেষ্টা এই অভিযোগ করেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকার ভর্তুকি এবং রাজনৈতিক ও ব্যক্তি বিবেচনায় বিদ্যুতকেন্দ্র দেওয়ার অভিযোগ করে তিনি জানান, আগামী বছরের মধ্যে গ্যাসের খোঁজে ১৫০ কূপ খনন করা হবে।

উপদেষ্টা বলেন, সাময়িক সমাধান হিসেবে শিল্পখাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে। এটি একটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছিল।

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেয়া হবে না। যে কারণে ২০১০ সালের কালো আইন বাতিল করে দেয়া হয় বলে জানান ফাওজুল কবির।

তিনি বলেন, ভালো উদ্যোক্তা হলে টাকা হাতবদলের প্রয়োজন নেই। এমনিই বিদ্যুৎ ও জ্বালানিখাতে ব্যবসা করতে পারবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামনে যে প্রকল্পগুলো বাজারে আসবে, সেগুলোকে জমি দিয়ে দেয়া হবে।

আইপিপির পথে সরকার আর যাবে না জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার। প্ল্যান্ট থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানির দাম বেড়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা শীত ও গ্রীষ্মকালে অফিসের সময় পরিবর্তন এবং সন্ধ্যায় বিপনিবিতানে বিদ্যুত বন্ধের পরামর্শ দেন বক্তারা।

Tags: জ্বালানি উপদেষ্টামুহাম্মদ ফাওজুল কবির খান
Previous Post

মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করলো ‘পুষ্পা টু’?

Next Post

কোন কোন ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যমূল্য না কমা উদ্বেগজনক: অর্থ উপদেষ্টা

Next Post
বাংলাদেশের একজন মহিলা সংবাদ উপস্থাপক চ্যানেল আই-এ সংবাদ উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন কোন ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যমূল্য না কমা উদ্বেগজনক: অর্থ উপদেষ্টা

নরসিংদীতে সংঘর্ষের স্থান, ইউপি সদস্যসহ নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, ইউপি সদস্যসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT