চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড

ফোর টুয়েন্টির ডাবলআপ নিয়ে ফিরছেন ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 07, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
আমি ছবিটি দেখতে পারছি না, তাই বিশ্লেষণ করতে পারছি না।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টিভি ধারাবাহিকের ইতিহাসে অন্যতম আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ফোর টুয়েন্টি’ (৪২০)। এর মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন হাস্যরসের মাধ্যমে, এবং তিনি সফল হন।

১৭ বছর আগে চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি তৎকালীন সময়ে বেশ সাড়া ফেলে। প্রায় দেড় যুগ পর ফারুকী ফিরছেন ‘৪২০’র স্বাদ নিয়ে! যদিও তিনি এটিকে ‘ফোর টুয়েন্টি’র ডাবলআপ বলছেন! এটির নামও রেখেছেন ‘৮৪০’! যার ট্যাগ লাইনে লেখা ‘দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’!

শুক্রবার রাতে এলো ‘৮৪০’ এর ট্রেলার! তিন মিনিটের বেশী এই ট্রেলারটি বার বার যেন ‘৪২০’র কথাই মনে করিয়ে দিচ্ছিলো দর্শকদের! যদিও দেড় যুগ আগের সেই টিভি ধারাবাহিকটির সাথে কোনো যোগসূত্র নেই! তবু রাজনৈতিক স্যাটায়ার হিসেবে ‘৪২০’ এর পর অনন্য কিছু পেতে যাচ্ছেন বলেই মন্তব্য করছেন সিনেপ্রেমী দর্শক।

তারকাবহুল ‘৮৪০’-এর ট্রেলার শুরুই হয় গণতন্ত্রকে কটাক্ষ করে! ভোট বিহীন নির্বাচনের চর্চা হাস্যরসের মাধ্যমে ফুটে উঠে প্রতি ফ্রেমে! ভোটের রাজনীতি নিয়ে স্বৈরকামী নেতার সংলাপ ‘এই ফকিন্নির পুতগুলোর কাছে আমি কী ভোট চামু? আমি চাইছি কখনো ভোট?’ আবার আরেকজনের সংলাপ ‘নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে’!

এরকম দুর্দান্ত আর হাস্যরসাত্মক সংলাপে সমকালীন চর্চিত রাজনীতির মুখোশ উন্মোচন হয় ‘৮৪০’-এর পুরো ট্রেলারে! ইতিমধ্যে ট্রেলারটি সিনেপ্রেমী দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরী করেছে! পুরো সিনেমায় কী দেখাতে চলেছেন নির্মাতা, সেটা দেখার আগ্রহ বাড়িয়েছে ট্রেলার- এমনটাই বলছেন দর্শক!

এদিকে ‘৮৪০’-তে একটা ছোট শহরের গল্প বললেও ট্রেলারে দর্শকদের উদ্দেশে পুরো দেশটাকে দেখার আহ্বান আছে নির্মাতার। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া, খুন, গুম এবং রাজনৈতিক উদ্দেশে পাড়া মহল্লায় দাঙ্গা ফ্যাসাদের যে সংস্কৃতি বিগত সরকার করে ক্ষমতার দাপট অব্যাহত রেখেছিলো; সেসব হাস্যরসের মধ্য দিয়ে ‘৮৪০’-তে উঠে আসার আভাস রয়েছে পুরো ট্রেলারে!

ছবিয়াল প্রোডাকশনের সাথে নির্মাণ সহযোগিতায় ট্রেলারে নাম রয়েছে দেশের খ্যাতনামা সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এর। ফারুকীর লেখা ও নির্মাণে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, বিজরী বরকতউল্লাহ, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ দর্শকপ্রিয় মুখ।

ট্রেলারের শেষে জানানো হয়, ‘৮৪০’ সিনেমাটি প্রেক্ষাগৃহ, টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে খুব শিগগির দেখা যাবে।

Tags: ৪২০আশুতোষ সুজনইমপ্রেসওটিটিজয়জাকিয়া বারী মমতিশানাদের চৌধুরীনাসির উদ্দিন খানফজলুর রহমান বাবুফারুকীবাবুবিজরী বরকতউল্লাহমারজুক রাসেললিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
Previous Post

আলেপ্পোর পর দারা শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার

Next Post

ট্রাম্প ফেরায় যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে অনিশ্চয়তা

Next Post
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প ফেরায় যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে অনিশ্চয়তা

বাংলাদেশের পক্ষে সমর্থন জানাচ্ছেন কর্মীরা, ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারবিরোধী প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্য প্রচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT