চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজকে ‘ভেঙে দেয়ার’ কথা বললেন সদ্যবিদায়ী আইসিসি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৩০ নভেম্বর আইসিসি চেয়ারম্যানের পদ থেকে মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন গ্রেগ বার্কলে। পদে আসীন হয়েছেন ভারতের জয় শাহ। সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যমে ‘গভীর’ এক সাক্ষাৎকার দিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেট কর্মকর্তা বার্কলে। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে ভেঙে দেয়া কথা বলেছেন।

ক্যারিবিয়ান অঞ্চলের ১৪টি অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। গ্রেগ বার্কলের মতে, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ভেঙে দিয়ে ১৪টি অ্যাসোসিয়েশনের আলাদা আলাদা দল গঠনের সময় হয়েছে।

মূলত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের খেলার মান পড়ে যাওয়ায় কয়েকবছর ধরে আর্থিক অনটনে আছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। করোনাকালীন সময়ে তাদের অবস্থা আরও খারাপ হয়। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসির মডেল অনুযায়ী, সংস্থাটির আয়ের ৫ শতাংশ অর্থও সিডব্লুআই পাবে না। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুর্দিনের কথা বিবেচনা করেই এমন বলেছেন গ্রেগ বার্কলে।

‘ওয়েস্ট ইন্ডিজের দিকে দেখুন। ওরা খেলাটায় অনেক করেছে, সেটা আমার ভালো লাগে। কিন্তু এখন যে অবস্থায় আছে, তাতে তাদের টিকে থাকার সম্ভাবনা কতটুকু? তাদের জন্য প্রতিটি দ্বীপে ভাগ হয়ে যাওয়ার সময়টা কি এখনই?’

‘তারা কি চালিয়ে যেতে পারবে? আর্থিক অবস্থা এতই খারাপ, আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করাটা তাদের জন্য এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা যদি এভাবে ভাবেন, দ্বীপগুলোর মধ্যে ক্রিকেট ছাড়া আর কোনকিছুতেই মিল নেই। নিজেদের একত্রে ওয়েস্ট ইন্ডিজ হিসেবে ধরে রেখে তারা ক্রিকেটে যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য।’

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে আলাদা হয়েই অংশ নেয় দ্বীপগুলো। ভবিষ্যতে ক্রিকেটেও এমন হতে পারে বলে ধারণা বার্কলের, ‘অলিম্পিকসহ একাধিক ক্রীড়া ইভেন্টে আলাদা হয়েই খেলছে তারা। গতবছর চীনে এশিয়ান গেমসে ক্রিকেট খেলেছে। আফ্রিকান গেমসও আছে, যেখানে ক্রিকেটও ছিল প্রথমবারের মতো। তারা প্যান আমেরিকান গেমসেও খেলতে চায়। তাহলে একাধিক ক্রীড়া ইভেন্টের আসরগুলোয় ওয়েস্ট ইন্ডিজের কি হয়? বার্মিংহামে কমনওয়েলথ গেমসে বার্বাডোজ শুধু তাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। ভবিষ্যতে কী হবে, এটা তার ছোট্ট ইঙ্গিত? আমি জানি না। ওয়েস্ট ইন্ডিজ বলতে পারে, পূর্ণ সদস্য থেকে ১৪টি অ্যাসোসিয়েশনে ভাগ হবো কেন, কিন্তু ঠিকঠাক পরিচালনা করতে হলে এটাই ভাবতে হবে।’

Tags: আইসিসিওয়েস্ট ইন্ডিজগ্রেগ বার্কলেলিড স্পোর্টস
Previous Post

সাম্প্রদায়িক সম্প্রীতি জাতীয় অগ্রগতির অন্যতম ভিত্তি: প্রধান বিচারপতি

Next Post

শেখ হাসিনা কিভাবে যুক্তরাজ্যের জনসভায় বক্তৃতা করবেন জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post
শেখ হাসিনা যুক্তরাজ্যের জনসভায় ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা কিভাবে যুক্তরাজ্যের জনসভায় বক্তৃতা করবেন জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না: ট্রাইব্যুনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT