চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় মেহজাবীনকে দেখার অপেক্ষা ফুরাচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
দুর্দশাগ্রস্ত নারী চোখে আশার আলো, বাংলাদেশের সমাজের বাস্তবতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে বড়পর্দায় পা রাখবেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী? অসংখ্যবার এমন প্রশ্ন শুনতে হয়েছে তার নিজেকেও। অভিনয়ে ১৪ বছর কাটানোর পর চলতি বছরে নিজের প্রথম সিনেমার ঘোষণা দেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত জননন্দিত এই অভিনেত্রী।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মেহজাবীন জানান, তার প্রথম সিনেমার নাম ‘সাবা’! এরইমধ্যে ছবিটি টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে। তারমধ্যেই নতুন ছবি ‘প্রিয় মালতী’র ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন মেহজাবীন!

শুধু তাই নয়, এই ছবিটিও এরইমধ্যে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও প্রদর্শীত হয়েছে। এবার দেশের মানুষকে ছবিটি দেখাতে চান ‘প্রিয় মালতী’ সংশ্লিষ্টরা! যে ছবিটির মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন বহু জনপ্রিয় নাটকের এই তারকা অভিনেত্রী!

‘প্রিয় মালতী’ যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্লাটফর্ম চরকি। ৫ ডিসেম্বর সকাল ১১টায় এসেছে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়– ‘প্রিয় মালতী শীঘ্রই মুক্তি পাচ্ছে সিনেমা হলে। মুক্তির তারিখ ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি।

শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা।

বলেন, “শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন। আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবগুলোই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।”

‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও অভিষিক্ত হচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন। নির্মাতা বলেন, ‘সময়টা অন্যরকম। সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমাতেও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি দর্শকরা সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে।’

সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

Tags: অভিনয়প্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনশঙ্খদাস গুপ্তসাবাসিনেমা
Previous Post

বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য

Next Post

ইইউ’র অনাবাসী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইইউ'র রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ'র অনাবাসী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটার রোহিতের পরিবর্তে অন্য একজন খেলোয়াড় মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং নয়, রোহিতের জায়গা তাহলে কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT