চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে নাগা-শোভিতার বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানে বর ও কনে সেজে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চারহাত এক হলো নাগা-শোভিতার। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন দক্ষিণী এই তারকা জুটি। প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি।

পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি।

গেল আগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। এবার নাগা এবং শোভিতার বিয়ের ছবিও শেয়ার করলেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার।

নাগা-শোভিতা বিয়ের অনুষ্ঠানে আনন্দিত নবদম্পতি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তারা। সেসব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অন্নপূর্ণা স্টুডিওটি নাগা চৈতন্যর দাদু আক্কেনি নাগেশ্বর রাও তৈরি করেছিলেন ১৯৭৬ সালে। এদিন দাদুর স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা পঞ্চা পরেছিলেন। অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তার মা এবং ঠাকুমার।

ছেলের বিয়ের ছবি পোস্ট করে নাগার্জুন লিখেছেন, শোভিতা এবং চৈতন্যকে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ-কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমাকে স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ।’

নাগা-শোভিতা বিবাহের ছবি, আনন্দময় মুহূর্তে নবদম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ
নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রণের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা চিরঞ্জীবী, নয়নতারা রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, ক্রীড়া জগতের নক্ষত্র পিভি সিন্ধুসহ আরও অনেকেই।

Tags: নাগা চৈতন্যনাগা-শোভিতাবিয়েশোভিতা ধুলিপালা
Previous Post

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: আইজিপি

Next Post

মানবপাচারকারী ধরতে জার্মানিতে পুলিশের অভিযান

Next Post
জার্মানিতে পুলিশি অভিযান, গ্রেফতার অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচারকারী ধরতে জার্মানিতে পুলিশের অভিযান

আটক ব্যক্তিরা রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও পুলিশ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনসিডিলসহ সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT