চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের ভুলের খেসারতে বার্সার সাথে দূরত্ব বাড়ল রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়রা মাঠে ব্যথিত ও হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে কাইলিয়ান এমবাপের ভুলে অ্যাথলেটিক ক্লাবের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সাথে দলটির পয়েন্ট দূরত্ব বেড়েছে। এমবাপের পেনাল্টি মিসে ম্যাচ হারলেও অবশ্য কোচ কার্লো আনচেলত্তি দোষ দিচ্ছেন না ফরাসি তারকাকে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫৩ মিনিটে অ্যাথলেটিক ক্লাবের আলেজান্দ্রো রেমিরোর গোলে পিছিয়ে পড়া রিয়ালের সুযোগ এসেছিল সমতায় ফেরার। এমবাপের দুই সপ্তাহে টানা দ্বিতীয় পেনাল্টিতে গোল করতে না পারায় সুযোগ হাতছাড়া হয়। ৭৮ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে সমতায় ফিরলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ৮০ মিনিটে গোর্কা গুরুজেটার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায়ও পেনাল্টি হাতছাড়া হয়েছে ফরাসি অধিনায়ক এমবাপের। ৬৮ মিনিটে পাওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন অ্যাথলেটিক গোলকিপার জুলেন আরিজাবালাগা। আগের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হারের ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন বিশ্বজয়ী ফরোয়ার্ড।

এমবাপের পেনাল্টি হাতছাড়া নিয়ে কোচ আনচেলত্তি বলেছেন, ‘এখনও এমবাপের সাথে কথা বলিনি। পেনাল্টির উপর ভিত্তি করে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কখনও গোল করতে পারবেন, কখনও গোল করতে পারবেন না। অবশ্যই সে হতাশ এবং দুঃখিত, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’

‘ফেদেরিকো ভালভার্দেও এমবাপের মতো হতাশ এবং দুঃখিত, কিন্তু সে অসাধারণ একজন খেলোয়াড়। ফুটবল খেলায় ভুল হয়ে থাকে। এমবাপে তার সর্বোচ্চটা দিতে পারছে না এবং তার জন্য আমাদের সময় দিতে হবে। সে ১০ গোল করেছে এবং আরও ভালো করতে পারবে।’

লা লিগায় পয়েন্টে সবার উপরে বার্সেলোনা। ১৬ ম্যাচ খেলে পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩। এক পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Tags: অ্যাথলেটিকো ক্লাবআরিজাবালাগাএমবাপেবার্সেলোনাবেলিংহ্যামরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে: নিউইয়র্ক টাইমস

Next Post

শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচার নিষেধাজ্ঞার আবেদন উঠছে ট্রাইব্যুনালে

Next Post
শেখ হাসিনা গভীর চিন্তায়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার 'বিদ্বেষমূলক বক্তব্য' প্রচার নিষেধাজ্ঞার আবেদন উঠছে ট্রাইব্যুনালে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT