চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমেডিয়ান সুনীলকে কি অপহরণ করা হয়েছিলো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
কমেডিয়ান সুনীল হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি একটি শো করার জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। ফেরার কথা ছিল মঙ্গলবার (৩ ডিসেম্বর)। কিন্তু তিনি ফেরেননি। এমনকি ফোনেও তাকে পাওয়া যাচ্ছিলো না। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা।

প্রায় ২৪ ঘণ্টার উপর কোনও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী মুম্বাইয়ের সান্তা ক্রুজ থানায় নিখোঁজ-এর অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই পুলিশি তৎপরতায় সুনীলের খোঁজ মেলে। কিন্তু কোথায় ছিলেন সুনীল? কীভাবে পুলিশ তাকে খুঁজে পেলেন?

সুনীল স্ত্রী সরিতা জানান, গত সোমবার একটি অনুষ্ঠানে মুম্বাইয়ের বাইরে যেতে হয় সুনীলকে। মঙ্গলবারই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও তিনি ফিরে না আসায় শুরু হয় খোঁজ। কিন্তু ফোন না পেয়ে আরও দুশ্চিন্তায় পড়েন স্ত্রী।

এদিকে পুলিশে অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টা যেতে না যেতেই খোঁজ মেলে সুনীলের। সুনীলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। সরিতা জানান, স্বামীর সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের সঙ্গেও সুনীলের কথা হয়েছে।

কিন্তু কী ঘটেছিল সুনীলের সঙ্গে? কী করে তিনি দিল্লি পৌঁছুলেন, কোথায় খোয়া গেল ফোন, কিছুই জানা যায়নি এখনও। প্রশ্ন উঠছে, তবে কি অভিনেতাকে অপহরণ করা হয়েছিল! জানা গেছে, পুলিশের সঙ্গে কথা বলার সময় মুম্বইয়ের বিমান ধরার তাড়া আছে বলে জানিয়েছেন সুনীল। ফলে ঠিক কোন সমস্যায় তিনি পড়েছিলেন তা এখনও জানা যায়নি।

এক সময় সুনীল পালকে ভারতের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হতো। ইদানীং মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। সম্প্রতি একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি।

আজকালকের কমেডির ধরন নিয়ে প্রশ্ন তুলে, কটাক্ষও শুনতে হয়েছে তাকে। বছরখানেক আগেই কপিল শর্মা শো’য়ের সমালোচনা করেছিলেন তিনি। তখনো প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে সিনেমা বা সিরিজে সেভাবে দেখা না গেলেও নিয়মিত স্টেজ শো করেন সুনীল।- ফ্রি প্রেস জার্নাল

Tags: কমেডিয়াননিখোঁজসুনীল পাল
Previous Post

শুধু ইমন নন, বাংলা থেকে এবার অস্কারে ৫জন!

Next Post

৫ আগস্টের পর পালানো ৭০০ আসামী এখনও গ্রেপ্তার হয়নি: কারা মহাপরিদর্শক

Next Post
কারা মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্টের পর পালানো ৭০০ আসামী এখনও গ্রেপ্তার হয়নি: কারা মহাপরিদর্শক

রিজভী মুখোমুখি, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা surround করে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT