চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমু ও কামরুলকে কারাগারে পাঠাতে ট্রাইব্যুনালের নির্দেশ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:11 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে সংঘটিত নজিরবিহীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ০৩/২০২৪ নম্বর মামলার পরোয়ানায় কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে বুধবার সকাল দশটা ২০ মিনিটে প্রিজন ভ্যানে করে ট্র‍্যাইব্যুনালে আনা হয়। এরপর তাদের রাখা হয় ট্র‍্যাইব্যুনালের হাজত খানায়। সেখান থেকে এদের দুজনকে তোলা হয় বিচারপতি মো: গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্র‍্যাইব্যুনালের কাঠগড়ায়। একপর্যায়ে বেলা ১১ টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে তদন্তে উঠে আসা অভিযোগ পড়ে শুনান হয় এবং এই মামলায় এদের গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ চাওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ দেয়া এবং আগামী ১৮ ডিসেম্বর আবার হাজির করতে বলা হয়।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে শুনানি করবেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম উত্তরায় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন গত ১৮ নভেম্বর।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কয়েকশত অভিযোগ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক সচিবকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Tags: আওয়ামী লীগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Previous Post

চা বাগানেই ঘু‌মিয়ে আছেন ব্রিটিশ টি প্ল্যান্টাররা

Next Post

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা কঠিন সময়ে বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন, একজন রোগী বিশ্রামে ও অন্যজন সচেতন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে চোখে গুলিতে আহতদের উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT