চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংসটনে জাকের ঝলক, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার জাকের মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংসটন টেস্টের তৃতীয় দিনে বোলিং দাপটের পর আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে ঝলক দেখিয়েছেন জাকের আলি অনিক। তার চোখ জুড়ানো ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। জিততে হলে রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। কিংসটনে ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১২ রান করে জিতেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন দল। জিততে হলে আরও ৭৫ রান বেশি করতে হবে তাদের।

শনিবার টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ব্যাটাদের ব্যর্থতায় বাংলাদেশের প্রথম ইনিংস থামে ১৬৪ রানে। জবাবে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২৬৮ রান করে বাংলাদেশ। সবমিলিয়ে টাইগারদের লিড দাঁড়ায় ২৮৬ রান।

তাইজুলকে নিয়ে চতুর্থ দিন শুরু করেন জাকের। বেশিক্ষণ টেকেননি তাইজুল। এরপর কেউই উইকেটে থিতু হতে পারেননি। চার-ছক্কায় জাকের একাই টেনে নিয়েছেন ইনিংস। ৫৯.৫ ওভারে আলজারি জোসেফের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন অ্যালিক অ্যাথানেজের হাতে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৯ রান দূরে থাকতে ফিরে যান। আটটি চার ও পাঁচটি ছক্কায় ১০৬ বলে ৯১ রান করেন। আর তখনই থামে বাংলাদেশের ইনিংস।

এছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম ৪৬ এবং মেহেদী মিরাজ ৪২ রান করেন। শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে ২৮ রান।

ক্যারিবীয়দের হয়ে কেমার রোচ ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন। শামার জোসেফ নেন দুই উইকেট।

Tags: ওয়েস্ট ইন্ডিজকিংসটন টেস্টজাকেরবাংলাদেশ
Previous Post

বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা

Next Post

এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে: প্রধান উপদেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় গেলে সারাদেশে ৫ বছরে ৫ কোটি গাছ লাগানোর ঘোষণা তারেক রহমানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT