চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ফ্রেন্ডস অব রিভার’-২০২৩ অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in পরিবেশ
A A
পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ দ্য ফ্রেন্ডস অব রিভার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী নিয়ে কাজ এর জন্য ‘দ্য ফ্রেন্ডস অব রিভার’-২০২৩ অ্যাওয়ার্ড পেয়েছেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ।

বাগেরহাটের মোংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনে নদী রক্ষা এবং নদীর জীব-বৈচিত্র রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সম্মেলনের সমাপনীতে বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই মন্তব্য করেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলেন: বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে।

সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ-প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায়, জলবায়ু অভিঘাত ও দুর্যোগে জেরবার, উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উঠে আসে দেশের ফুসফুসখ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশাপাশের জনপদের পরিবেশ-প্রতিবেশ ও জীবন-জীবিকার বিরূপ প্রভাব।

সম্মেলন শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয়, দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিণির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা।

পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ দ্য ফ্রেন্ডস অব রিভার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলন

সম্মেলনের আয়োজক, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, আরডিআরসি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ ৭ টি সংগঠন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এম এম খাইরুল আনাম, পরিবেশ সাংবাদিক অতিথি সৌমিক আহমেদ, জাস্ট আরবানের কো-কনভেনর ড. ইফাদুল হক, বাপা’র পশুর রিভার ওয়াটার কিপার বিষয়ক যুগ্ম-সম্পাদক মোঃ নূর আলম শেখ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন ও কর্ণফূলী সুরক্ষা পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম চৌধুরী।

Tags: সৌমিক আহমেদ
Previous Post

আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Next Post

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

Next Post
তিনজন ডাক্তার বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশের সব ধর্মের মানুষ সার্বভৌমত্বের প্রশ্নে এক: হাসনাত আব্দুল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব ধর্মের মানুষ এক: হাসনাত আব্দুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT