চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে নতুন ‘বিস্পোক এআই’ ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
স্যামসাং এর নতুন বিস্পোক এআই ফ্রিজের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে নতুন ও সর্বাধুনিক ‘বিস্পোক এআই’ প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর লাইনআপ উন্মোচন করেছে শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এই রেফ্রিজারেটরগুলো।

রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র‍্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইনআপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, শাহরিয়ার বিন লুৎফর, স্যামসাং বাংলাদেশ ডিরেক্টর ও হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর, র‌্যাংগস ই-মার্ট এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই লাইনআপে রয়েছে চারটি অত্যাধুনিক মডেল –RT31B1, RT35B1, RT3522 এবং RT42B1। ব্যবহারকারীদের নানা ধরণের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা যা আধুনিক গৃহস্থালির নান্দনিকতা ও সৌন্দর্য্যের চাহিদার সাথে পুরোপুরি মানানসই।

নতুন ফ্রিজগুলোতে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সব ফিচার, যা ব্যবহারকারীদের অনন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয় এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়, ফলে বিদ্যুৎ বিল অনেকাংশে সাশ্রয় করা সম্ভব হয়।

স্যামসাংয়ের স্পেসম্যাক্স ট্রেডমার্ক প্রযুক্তি রেফ্রিজারেটরগুলোতে যথেষ্ট ইন্টেরিয়র স্পেস নিশ্চিত করে, তাই ধারণক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই চাইলে পুরো সপ্তাহ বা মাসের বাজার একবারেই করে নেয়া যায়! জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও সমস্যা নেই, কারণ স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাইএর মাধ্যমে দূর থেকেও নতুন লাইনআপের এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়।

অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “গ্রাহকদের প্রাত্যহিক জীবনকে আরো সহজ ও উন্নত করার জন্য উদ্ভাবনীর চর্চা ও প্রয়োগ অব্যাহত রেখেছে স্যামসাং। আমাদের নতুন এআই-সাপোর্টেড ফ্রিজগুলো আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কমপ্রেসারের স্থায়িত্বও বাড়াবে। আধুনিক গৃহস্থালির জন্য এই রেফ্রিজারেটরগুলো সেরা সমাধান, কারণ এগুলো আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম।’’

র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “বর্তমানে বাড়ির রেফ্রিজারেটরকে সাধারণ গৃহস্থালি অনুষঙ্গ হিসেবে দেখা হয় না, এটি রীতিমতো ঘরের স্ট্যাটাস এবং গৃহীর রুচিরও পরিচয় বহন করে। গ্রাহকরা এখন ঘরের সাজসজ্জার মান ও ব্যবহারের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এসব অ্যাপ্লায়েন্সের গুরুত্ব বুঝতে পারছেন। আমাদের নতুন রেফ্রিজারেটর লাইনআপ এক্ষেত্রে শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে পারে। নতুন এই রেফ্রিজারেটরগুলো ব্যবহারকারীদের রান্নাঘর ও ডাইনিং স্পেসের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়ে তুলবে।’’

রান্নাঘরের সবধরনের প্রয়োজন মেটাতে স্যামসাং এর নতুন লাইনআপের বিস্পোক এআই রেফ্রিজারেটরগুলো আপনার সেরা সঙ্গী হতে পারে। রেফ্রিজারেটরগুলোর সেরা ডিজাইন ও ফিচারগুলো যাচাই করে দেখতে আগ্রহী ক্রেতাদের সারা দেশে র‍্যাংগস ই-মার্ট -এর বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছে স্যামসাং ও র‍্যাংগস ই-মার্ট।

Tags: স্যামসাং
Previous Post

একই পটে রিয়াল-সিটি-বায়ার্ন, ভিন্ন পটে মেসি-নেইমারের দল

Next Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাড়াতে যা দরকার তা করবো: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাড়াতে যা দরকার তা করবো: পররাষ্ট্র উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশি কনস্যুলার সেবা বন্ধের প্রতিবাদে জনতা ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT