চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় চুরি, পুলিশের দ্বারস্থ ওমর সানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ওমর সানী sunglasses পরা অবস্থায় ছবি, বাংলার সংবাদ ওমর সানী. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান পরিস্থিতিতে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে কিছুটা বিপাকে চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি এ নিয়ে কথাও বলেছেন তিনি। এরমধ্যেই তার বাসায় ঘটে গেছে চুরির ঘটনা। টাকাসহ চোর নিয়ে গেছে এই নায়কের ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ মোট তিনটি ফোন!

ওমর সানী জানান, সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট চল্লিশের মতো হেঁটে ঘরে ফিরে দেখেন নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!

এ নিয়ে অভিযোগ জানাতে সোমবারই ভাটারা থানায় উপস্থিত হন সানী। অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে করেছেন সাধারণ ডায়েরি।

বাসায় চুরি হওয়ার বিষয়টি জানিয়ে ওমর সানী বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিলো, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।

সানীর ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেয়া আছে, হয়তো খুব শিগগির অজ্ঞাতনামা চোরদের খুঁজে বের করা সম্ভব।

Tags: ওমর সানীফোনবাসায়মোবাইললিড বিনোদন
Previous Post

লিভারপুল ছেড়ে পিএসজিতে যাচ্ছেন সালাহ?

Next Post

আর্থিক খাতের সংকটের জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী: ড. ইফতেখারুজ্জামান

Next Post
ড. ইফতেখারুজ্জামান বক্তৃতা দিচ্ছেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়ের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক খাতের সংকটের জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী: ড. ইফতেখারুজ্জামান

বাংলাদেশি নারী সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের দৌড়ে শামিল ইমনের বাংলা গান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT