চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে বাণিজ্য বন্ধ করে ড. ইউনূসকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধান বক্তা ও সমর্থকরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়া ভাষায় বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান ড. ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ইউনূস হুঁশিয়ার! একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না।

হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, আজ (২ ডিসেম্বর) সোমবার বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠিত একটি সভায় শুভেন্দু অধিকারী একথা বলেন।

বাংলাদেশ সীমান্ত থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আরও বলেন, ১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।

ভবিষ্যৎ ভালো করতে চাইলে এখনই বাংলাদেশকে শুধরে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ৬টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা ২৪ ঘণ্টা চলবে। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত (এটা চলবে)।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আরও বলেন, এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এবং অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা ৫ দিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ।

Tags: ড. ইউনুসশুভেন্দু অধিকারী
Previous Post

শতবর্ষী খেলার ও ঈদগাহ মাঠ রক্ষায় ঝাড়ু হাতে এলাকাবাসী

Next Post

সিরিয়ার আলেপ্পো দখলের পর রাজধানী দামেস্কের দিকে যাচ্ছে বিদ্রোহীরা

Next Post
আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের সামরিক অভিযান ও সিরিয়ার নেতা Bashar al-Assad. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার আলেপ্পো দখলের পর রাজধানী দামেস্কের দিকে যাচ্ছে বিদ্রোহীরা

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা ও প্রতিবাদে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT