চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব নটরডেমিয়ান্স-ইন্ডিগো টিটি চ্যাম্পিয়ন সুজন, রাজিব রানার্সআপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
দুটি পুরস্কার জেতা খেলোয়াড়রা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড আয়োজিত সিএনবিএল-ইন্ডিগো টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ’৯৪ ব্যাচের সুজন মাহমুদ। পর পর ৩ বছর সুজন মাহমুদ ক্লাবে টেবিল টেনিস সিঙ্গেলসে চ্যাম্পিয়নশিপের পুরস্কার জিতলেন।

২৮-৩০ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত ক্লাব নটরডেমিয়ান্সের প্রতিযোগিতায় ১৯৮৩ ব্যাচ থেকে শুরু করে ২০০৭ ব্যাচের ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন ৯৮ ব্যাচের জিয়াউল হক রাজীব। একই ব্যাচের সাইফুল আলম দিপু প্রথম রানার্সআপ এবং ৯১ ব্যাচের বদরুল আলম দ্বিতীয় রানার্সআপ হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট এবং নটরডেম কলেজের গভর্নর কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অবঃ)। এসময় ক্লাবের ইসি সদস্যদের মধ্যে খালেদ বিন সালাম, বদরুল হাসান, আরিফ চৌধুরী, শেখ আমিনুর রহমান চঞ্চল, খালেদ ফয়সাল রহমান জিতু, ক্লাবের টিটি কোচ মোহাম্মদ শাখাওয়াতসহ প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অবঃ) বলেন, খেলাধুলার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে নটরডেমিয়ান ভাতৃত্ববোধ আরো সুদৃঢ় করতে বনানীর ১০নং রোডস্থ নতুন ভবনে টেবিল টেনিস, ক্যারামবোর্ড, দাবা, বিলিয়ার্ড এন্ড স্নুকার এবং ইন্টারন্যাশনাল ব্রিজের জন্য দুটি ফ্লোরকে বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগিরই ক্লাবে আরো কিছু নতুন ফ্যাসিলিটিজ যুক্ত হতে যাচ্ছে।

ক্লাবের স্পোর্টস এন্ড ইভেন্ট ইসি এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের সদস্য মোহাম্মদ খালেদ বিন সালাম টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য টাইটেল স্পন্সর ইন্ডিগো মার্বেল এন্ড গ্রানাইট, পাইনউড ক্যাফে এন্ড কিচেন, অ্যাকফিনট্যাক্স, শালবন রিসোর্ট, আরলা ফুডস এবং একমি বেভারেজ লিমিডেটকে ধন্যবাদ জানান। তার বক্তব্যে ভবিষ্যতে ক্লাবে নিয়মিত বিভিন্ন স্পোর্টস ইভেন্টের কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন।

Tags: টেবিল টেনিসসুজন
Previous Post

তারকাদের ছবি দিয়ে প্রতারণায় কঠিন পদক্ষেপ ইনস্টাগ্রাম-ফেসবুকের

Next Post

বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post
বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

হাসনাত আবদুল্লাহর ছবি, বাংলাদেশি যুবক, casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে ধন্যবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT