চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছর পর জাতীয় দলে সুমনা, ২ বছর পর টি-টুয়েন্টিতে সুপ্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্যাপ ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল থেকে বাদ পড়ায় অভিমানে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানকার ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ হয়ে উঠেছিলেন দ্রুতই। দেশে ফিরে আবারও জাতীয় দল জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় জান্নাতুল ফেরদৌস সুমনা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্ট্যান্ডবাই থাকলেও টি-টুয়েন্টি সিরিজে মূল দলে জায়গা পেয়েছেন ২৪ বর্ষী অফস্পিনিং অলরাউন্ডার।

মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে দুবছর পর টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। সদস্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১১ রান করা ব্যাটার সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডে, ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা সুমনা শুরুতে থিতু হয়েছিলেন সিডনিতে। ঘরোয়া লিগে নিয়মিত অংশ নিতেন তিনি। এবছরের জানুয়ারিতে ঠিকানা বদলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির হয়ে খেলেছেন।

বছর চারেক অস্ট্রেলিয়ায় কাটিয়ে ফিরেছেন দেশে। এসেই হাতে তুলে নেন মাইক্রোফোন। বাংলাদেশের মেয়েদের হোম সিরিজগুলোতে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে।

জাতীয় দলে ফেরার লড়াইও করে গেছেন ‍সুমনা। ক্যাম্পে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ভালো করায় সুযোগ আগে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে।

১৪ সদস্যের দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শামীমা সুলতানা, দিশা বিশ্বাস ও শারমিন সুলতানাকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল (প্রথম ও দ্বিতীয় ম্যাচ): নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবাহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

কীভাবে কমবে প্লাস্টিক দূষণ, মিলছে না সিদ্ধান্ত

Next Post

জুলাই বিপ্লবোত্তর বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর: প্রধান বিচারপতি

Next Post
বাংলাদেশ ও স্পেনের প্রতিনিধিরা কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবোত্তর বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর: প্রধান বিচারপতি

পররাষ্ট্র উপদেষ্টা এর ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় মিডিয়া ধর্মকে ব্যবহার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT