চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসকন নেতার মুক্তি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় কর্মসূচি পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
অস্ট্রেলিয়ায় পার্থে সংখ্যালঘু ও ইসকন নেতার মুক্তির প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজিৎ বসু, অস্ট্রেলিয়া:

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ, নির্যাতনকারীদের বিচার, ইসকন নেতা চিন্ময় প্রভুর মুক্তি এবং সনাতনসহ সকল সংখ্যালঘু নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার পার্থে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) এ প্রতিবাদ সভার আয়োজন করে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যাণ্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি)।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানীর পার্থ এর প্রাণকেন্দ্র ফরেস্ট প্লেসে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা ১৯৪৬ সাল থেকে এ ভুখন্ডে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেন। পার্থে বসবাসকারী প্রবাসী সনাতন ধর্মাবলম্বীসহ সব এথনিক মাইনোরিটি সম্প্রদায়ের সকল সদস্যরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যরা চিন্ময় প্রভুর মুক্তি, সংখ্যালঘু নির্যাতনের ছবি, আট দফা দাবির প্লাকার্ড নিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হন এবং সনাতনীদের অধিকার নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সভা শুরু হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর সাম্প্রতিক সংঘাতময় সময়ে বাংলাদেশে নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অস্পরী চন্দনের সঞ্চালনায় প্রথমে বক্তব্যে রাখেন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যাণ্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি)-এর পরিচালক শর্মিষ্ঠা সাহা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ডা. গৌতম ‌শর্মা, ড. বিদ্যুৎ বণিক, ড. জহর চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ বসু, উজ্জ্বল দাস, সৌভজিৎ সরকার।

বক্তারা গত তিন মাস ধরে চলা সংখ্যালঘুদের উপর নির্যাতন, চট্টগ্রামের হাজারী লেনে হামলা, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা, চিন্ময় প্রভুর জামিন নাকচ এবং তৎপরবর্তী দেশ ব্যাপী নারকীয় হামলা, মন্দির ও বাড়িঘর ভাঙচুর এবং নির্যাতনের প্রতিবাদ করেন এবং অবিলম্বে চিন্ময় প্রভুসহ সকলের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার তার মুক্তিসহ সকল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিক্ষোভে বিস্ময় প্রকাশ করে বক্তারা বলেন, সনাতনীরা বাংলাদেশে অর্ধশতাব্দীর অমানুষিক নির্যাতনের অবসান ঘটাতে আট-দফা দাবির যে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছে, সরকার তাকে অগণতান্ত্রিক, অমানবিক ও বর্বরোচিত কায়দায় দমন করার চেষ্টা করছে, যা অতীতের সকল নির্যাতনের রেকর্ড ভঙ্গ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছবি এবং ভিডিওগুলো ভেসে বেড়াচ্ছে। অথচ সরকার মিডিয়ায় এসব খবর প্রকাশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের প্রতিনিধিরা চরম মিথ্যাচার করে এসব ঘটনাকে অসত্য বলে প্রচার করছে।

প্রতিবাদ সভায় বক্তব্যের মাঝেমাঝে পরিবশেন করা হয় দেশাত্মবোধক গান। গান পরিবশেন করেন তন্ময় দেবদাথ, ছোটন দাস, পৃথুল বিস্ময় এবং নিমিষা দেবনাথ।

সভায় অন্তর্বর্তী সরকারের কাছে নিম্নোক্ত আশু ও দীর্ঘ মেয়াদী দাবি পেশ করা হয়।
১. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং অন্যান্যদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি।
২. তার বিরুদ্ধে এবং অন্যান্য মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার।
৩. সংখ্যালঘু নির্যাতন অবিলম্বে বন্ধ করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংখ্যালঘুদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া।
৪. শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা।
৫. বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

দাবিগুলো পড়ে শোনান ড. তন্ময় দেবনাথ। প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার চ্যাপ্টারের সভাপতি প্রভিনা মিত্তাল, হিন্দু কাউন্সিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক বিজু কুমার এবং অস্ট্রেলিয়ান হিন্দু এসোসিয়েশনের সহ-সভাপতি সুকুমার শংকর। সভা শেষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান অনু শর্মা।

অস্ট্রেলিয়ার পার্থ ছাড়াও একই সময়ে সিডনি ও মেলবোর্নে একই দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যাণ্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি) অস্ট্রেলিয়ার ২৫ সংগঠনের একটি ফেডারেশন।

 

Tags: অস্ট্রেলিয়াসংখ্যালঘু
Previous Post

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত

Next Post

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

শিশুরা প্রকৃতির মাঝে খেলা করছে, সবুজ মাঠে ফুলের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে তিন দিনব্যাপী ইরানি ছবির উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT