চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নিশ্চিত করেছেন যে, ভারত সম্প্রতি আইএনএস আরিঘাট থেকে সফলভাবে ৩,৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র কে-৪ এর পরীক্ষা সম্পন্ন করেছে। এটিকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, নৌবাহিনী দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ২৭ নভেম্বর বিশাখাপত্তনম উপকূলে এই পরীক্ষাটি সম্পন্ন করা হয়। ক্ষেপণাস্ত্রের গতিপথ সম্পর্কিত আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।

ভারতীয় সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অ্যাডমিরাল ত্রিপাঠি আরও জানান, নৌবাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে বর্তমানে ৬২টি জাহাজ এবং একটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে। আগামী এক বছরের মধ্যেই আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম বাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য সরকারের অনুমোদন ভারতীয় প্রতিরক্ষা শিল্পের দক্ষতার ওপর আস্থা বাড়িয়েছে। এছাড়া রাফালে-এম যুদ্ধবিমান এবং স্করপেন সাবমেরিনের ক্রয় চুক্তি আগামী মাসে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরীক্ষার মাধ্যমে ভারত তার কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও মজবুত করল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিরক্ষা খাতে নতুন উচ্চতায় পৌঁছাল।

অ্যাডমিরাল ত্রিপাঠি জানান, ভারত মহাসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর ক্রিয়াকলাপ এবং পাকিস্তান নৌবাহিনীর সম্প্রসারণমূলক কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। তা তাদের যুদ্ধজাহাজ হোক বা তাদের গবেষণা জাহাজ, আমরা জানি কে কী করছে, কোথায় এবং কীভাবে করছে।

এই পরীক্ষা ছিল সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইলের প্রথম সফল পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে ভারত স্থল, আকাশ এবং সমুদ্রের নিচ থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করল। বিশ্বের অল্প কয়েকটি দেশেরই এই সক্ষমতা আছে।

Tags: ক্ষেপণাস্ত্রভারত
Previous Post

সিনেমা হল মাতিয়ে এবার আইস্ক্রিনে আসছে ‘শরতের জবা’

Next Post

ইসকন নেতার মুক্তি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় কর্মসূচি পালন

Next Post
অস্ট্রেলিয়ায় পার্থে সংখ্যালঘু ও ইসকন নেতার মুক্তির প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকন নেতার মুক্তি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় কর্মসূচি পালন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT