চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হাতছাড়া উইলিয়ামসনের, তিনশো পেরিয়ে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 28, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানের শট, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটারের নামে নামকরণ করা হয়েছে, ক্রো-থর্প ট্রফি। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরির খুব কাছে গিয়ে হাতছাড়া করেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার ৭ রানের আক্ষেপের দিনে কিউইরা ৮ উইকেটে তুলেছে ৩১৯ রান। ফিফটি হাতছাড়া করেছেন টম ল্যাথাম।

ক্রাইস্টচার্চে টসে জিতে বৃহস্পতিবার স্বাগতিকদের ব্যাটে পাঠায় ইংল্যান্ড। ৪ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ২ রানে গাস অ্যাটকিনসনের বলে ফিরতি ক্যাচ দেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। পরে উইলিয়ামসনকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম।

৫৪ বলে ৪৭ রান করে ল্যাথাম আউট হলে আসেন রাচীন রবীন্দ্র। তাকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৩৪ রান করে রাচীন ফিরে গেলে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৯ রানের আরেকটি জুটি গড়েন ৩৪ বর্ষী উইলিয়ামসন।

১৯৩ রানে ৩ উইকেটের সময় চা বিরতি কাটিয়ে ফিরে শেষ সেশন নিজেদের করে নেয় ইংল্যান্ড। উইলিয়ামসনসহ আরও ৪ ব্যাটারকে সাজঘরের পথ দেখান ইংলিশ বোলাররা। একে একে ১৯ রান করা মিচেল, টম ব্লান্ডেল (১৭), নাথান স্মিথ (৩), ম্যাট হেনরিকে (১৮) ফেরায় তারা। ৮ উইকেটে ৩১৯ রানে প্রথমদিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

ফিফটির কাছে থাকা গ্লেন ফিলিপস ৪১ ও টিম সাউদি ১০ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ২০ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট শোয়েব বশিরের। ২টি করে উইকেট নেন অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স।

Tags: ইংল্যান্ডউইলিয়ামসনক্রো-থর্প ট্রফিনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া!

Next Post

মিয়ানমারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছে আইসিসি

Next Post
মিয়ানমারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আইসিসি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছে আইসিসি

জামিন পেলেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT