চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কমাবে সহিসংতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in নারী
A A
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা, অংশগ্রহণকারীরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধের দাবি নিয়ে বাদাবন সংঘ নারী নির্যাতন বিরোধী পক্ষকাল পালন শুরু করেছে।

গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ক্যাম্পেইন। এই পক্ষকাল ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই পক্ষকাল উদযাপনের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও বাদাবন সংঘ প্রান্তিক পর্যায়সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।

আজ ২৭ নভেম্বর বুধবার ঢাকার দৃকপাঠ এর মিরতাজ ভবনে সারা দিনব্যাপী বিভিন কর্মসূচি আয়োজনের প্রথম পর্বের আর্টক্যাম্প শুরু হয় সকাল ১১টায়। আর্টক্যাম্পটির উদ্দেশ্য হলো, শিল্পকর্মের মাধ্যমে নারী নির্যাতন এবং সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো।

এই পর্বে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী জাকিয়া শিশির, সাংগাত বাংলাদেশের কো-অর্ডিনেটর সোহানা আহমেদ এবং বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। আর্টক্যাম্পে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ এবং নারায়ণগঞ্জ আর্ট ইনস্টিটিউট এর সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

নারীর প্রতি সহিংসতা বন্ধে আমরা সবাই সোচ্চার- এই বিষয়ে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রুপশ্রী হাজং, রাজীব শীল এবং আহসানা অঙ্গণা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে এই ক্যাম্পেইন আরও কার্যকর করতে পারি।

বাদাবন সংঘ ২০১৬ সাল থেকে নারীর ভূমি অধিকার দাবি এবং রক্ষায় কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনের মূলভাবনা নারীর প্রাপ্য, নারীর অধিকার, ন্যায্য হিস্যা বাপের ভিটার। নারীর ভূমি অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, নারীর উত্তরাধিকার স্বত্ব প্রাপ্তি বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশিত করা হয়।

দিনের ২য় ভাগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, প্রশিকা, স্পেস, রিক, লাইট হাউজ এবং আওয়াজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। নারীর প্রতি যেকোন ধরনের সহিংসতা বন্ধে বাদাবন সংঘের এই আয়োজনের প্রশংসা করেন সবাই। নারীর ভূমি মালিকানা দাবির শিক্ষামূলক এই ভিডিওটির সাহায্যে নারীর উত্তরাধিকার মালিকানা আদায় সহজ হবে। আদিবাসী নারীদের গানের দল এস মাইনরের গানের মাধ্যমে এই দিনে কার্যক্রম শেষ হয়।

Tags: নারীবাদাবন সংঘ
Previous Post

পলিথিনবিরোধী অভিযান: ১৯ লাখ টাকা জরিমানা, ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

Next Post

‘শেষ থেকে শুরু’ করেছেন আরশ খান-তাসনুভা তিশা

Next Post
প্রেমের সুন্দর মুহূর্তে দুইজন যুবক-যুবতী হাসিমুখে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেষ থেকে শুরু’ করেছেন আরশ খান-তাসনুভা তিশা

স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য সংগ্রহের জন্য মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আন নুসরাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT