চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবে নিহত শহীদ পুলিশদের পরিবারকে আর্থিক সহায়তা ডিএমপি কমিশনারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শহীদ পরিবারের শিশুদের আর্থিক সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত শহীদ ঢাকা মহানগর পুলিশের ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

তিনি জানান, অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মো. শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপির অন্যান্য সকল পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

গত ২৩ নভেম্বর সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: জুলাই-বিপ্লবডিএমপি কমিশনার
Previous Post

রিয়ালের ‘আত্মবিশ্বাস’ আগের মতোই আছে

Next Post

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ উপস্থাপক, বাংলাদেশের রাজনৈতিক প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

নবীনগর-চন্দ্রা মহাসড়কে জনতার অবরোধ, প্রতিবাদ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT