চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে নতুন আমেরিকান কর্নারের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in বাংলাদেশ
A A
সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বুধবার ২৭ নভেম্বর সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় অংশীদারদের মধ্যে এই যৌথ অংশীদারিত্বের লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, জনগণের মধ্যে সংযোগ দৃঢ় করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বকে আরও গভীর করা। আমেরিকান স্পেসের কার্যক্রম বিভিন্ন বিষয়ের উপর আমেরিকান মূল্যবোধ, আদর্শ, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির বিস্তৃত চিত্র তুলে ধরে।

সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। এটি শিক্ষার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার প্রতি তাদের সম্মিলিত অঙ্গীকারকে তুলে ধরে। যারা শিখতে এবং নিজেদের জনগোষ্ঠীতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়, নতুন প্রতিষ্ঠিত সিলেটের আমেরিকান কর্নারটি তাদের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।

বাংলাদেশ এবং আমেরিকার সরকারি কর্মকর্তারা, যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়রা এই প্রাণবন্ত শিক্ষাকেন্দ্রের উদ্বোধন উদযাপন করতে একত্রিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমি অনেক গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।

তিনি আরও বলেন, এই আমেরিকান স্পেস আমাদের স্থানীয় যুবসমাজ, শিক্ষাবিদ এবং সেই তরুণ পরিবর্তনকারী ব্যক্তিদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে, যারা তাদের জনগোষ্ঠীতে ইতিবাচক অবদান রাখতে নিজেদের উৎসর্গ করেছেন।

আমেরিকান কর্নারগুলো একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ, যা স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত সাংস্কৃতিক ও তথ্য কেন্দ্র। এই কেন্দ্রগুলো বিনামূল্যে এবং উন্মুক্ত তথ্য সম্পদ প্রদান, আমেরিকায় পড়াশোনা এবং স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ প্রচার, ইংরেজি ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা, যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করে। এছাড়াও, এই কেন্দ্রগুলো স্থানীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতা-নেত্রীদের দক্ষতায় ক্ষমতায়ন করে।

Tags: যুক্তরাষ্ট্র দূতাবাসসিলেট
Previous Post

বাবুল আক্তারের জামিন, ‘মুক্তিতে বাধা নেই’

Next Post

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন বাংলাদেশ চাই না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT