চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্ময় গ্রেপ্তার বিষয়ে ভারতের বক্তব্যে বাংলাদেশের জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 27, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লোগো, দেশের প্রতীক ও সরকারী স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে ‘ভিত্তিহীন’ অভিহিত করে ঢাকা বলেছে, এটি কেবল সত্যের অপলাপই নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বের চেতনা ও বোঝাপড়ারও পরিপন্থী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, (ভারতীয়) বিবৃতিটি বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত আজ (২৬ নভেম্বর ২০২৪) গণমাধ্যমে প্রচারিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবৃতিটি সম্পূর্ণরূপে উপেক্ষা করে যে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের সঙ্গে সমান আচরণ করে থাকে। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশা ও গভীর উদ্বেগের সাথে উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর একটি মহল থেকে ভুল ধারণা প্রচার করা হয়েছে। বাংলাদেশ সরকার আবারো বলতে চায় যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বিচার বিভাগের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করে না। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

এতে বলা হয়, চট্টগ্রামে মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীর উদ্বিগ্ন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে ।

Tags: চিন্ময় কৃষ্ণ দাসপররাষ্ট্র মন্ত্রণালয়ভারত
Previous Post

হাবিবুর রহমান, চলচ্চিত্রের প্রতি যার অগাধ প্রেম

Next Post

৩ গোলে এগিয়েও পথ হারাল ম্যানসিটি, লেভান্ডোভস্কির সেঞ্চুরি

Next Post
ম্যানচেস্টার সিটি দলের খেলোয়াড় মাঠে, ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ গোলে এগিয়েও পথ হারাল ম্যানসিটি, লেভান্ডোভস্কির সেঞ্চুরি

শিক্ষা মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT