চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় আরও একটি হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাস্টিন গ্রেভস। সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্রেগ ব্র্যাথওয়েটের দল।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৯ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। ১৮১ রানে এগিয়ে থাকা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হলে বাংলাদেশ লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলআউট হলে স্বাগতিকরা জয় পায় ২০১ রানে।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাস্টিন গ্রেভসের সেঞ্চুরি (১১৫) ও মিকাইলে লুইসের (৯৭) ও অ্যালিক অ্যাথানজের (৯০) দৃঢ়তায় প্রথম ইনিংসে সাড়ে চারশ রানে যায় স্বাগতিক দল। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৩টি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ, ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে জবাবটা ঠিকঠাক দিতে পারেননি মিরাজরা। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান আসে জাকের আলীর থেকে। ফিফটি করে আউট হন মুমিনুল হক এবং ৪০ রান করেন লিটন দাস।  আড়াইশ পেরোয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে এগিয়ে ব্যাটে নেমে ব্র্যাথওয়েটরা তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের বোলিং তোপে পড়েন। দ্বিতীয় ইনিংসে দলটি ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় দল। সর্বোচ্চ ৪২ রান আসে অ্যালিক অ্যাথানজের থেকে। বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। ক্যারিয়ার সেরা ৬৪ রানে ৬ উইকেট নেন তাসকিন আহমেদ।

বড় লক্ষ্যে ব্যাটে নেমে আবারও লেজেগোবরে অবস্থা বাংলাদেশের। টপঅর্ডারের ব্যর্থতার পর মিডলঅর্ডারও ব্যর্থ হয়। ৪৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন অধিনায়ক মিরাজ। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন জাকের আলী, করেন ৩১ রান। শেষ উইকেটে শরিফুল ইসলাম রিটায়ার্ড হার্ট হলে ম্যাচ শেষ হয় এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ২০১ রানে। ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জেডেন সিলেস। দুই উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ।

Tags: আইসিসিওয়েস্ট ইন্ডিজগ্রিভসজাকেরতাসকিনবাংলাদেশমিরাজমুমিনুললিটনলিড স্পোর্টস
Previous Post

পরিবেশ-বন-জলবায়ুর ক্ষতি করে এমন কাজ করতে দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

Next Post

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে হামলা চালাল ইসরায়েল

Next Post
ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামলা চালাল ইসরায়েল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে হামলা চালাল ইসরায়েল

চট্টগ্রামে ট্রেনের উপর ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা রেলসেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT