চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাণ’ দেখলেন নুরি, আপ্লুত নির্মাতা বললেন ‘পরাবাস্তব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in অন্যান্য, বিনোদন
A A
দুটি পুরুষ ব্যক্তি হাসিমুখে ছবি তুলেছেন, একজনের চুল সাদা, অন্যজনের কালো. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। সোমবার যে ছবিটি দেখেছেন ‘উইন্টার স্লিপ’ খ্যাত তুরস্কের বর্ষীয়ান নির্মাতা নুরি বিলগে জিলান! তিনি এই্ উৎসবের প্রধান বিচারক!

উৎসবের দ্বিতীয় দিনে নুরির মতো বিশ্বখ্যাত নির্মাতার সামনে ‘নির্বাণ’ প্রদর্শনীতে কিছুটা নার্ভাস ছিলেন বাংলাদেশি তরুণ নির্মাতা আসিফ ইসলাম। মঙ্গলবার নিজের ফেসবুকে নুরির সাথে একটি ছবি দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন!

নুরি দর্শকদের সঙ্গে হাসিমুখে, উৎসবের মুহূর্তে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
‘নির্বাণ’ নির্মাতা আসিফ ইসলাম

শুধু ‘উইন্টার স্লিপ’ নয় ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন আনাতোলিয়া’ কিংবা ‘থ্রি মানকিস’-এর মতো ছবির জন্য বিশ্ব সিনেমাপ্রেমীদের কাছে নুরি বিলগে জিলানের রয়েছে আলাদা কদর। বাংলাদেশি নির্মাতা আসিফ ইসলামের কাছেও ব্যতিক্রম নয়। আর তাইতো কোনো রাখঢাক না করেই কিংবদন্তী এই নির্মাতার সাথে ‘নির্বাণ’ প্রদর্শনী শেষে কাটানো মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

ক্যাপশনে জানিয়েছেন, নুরির মতো নির্মাতার সামনে ‘নির্বাণ’-এর প্রদর্শনী নিয়ে কিছুটা নার্ভাসই ছিলাম। কিন্তু প্রদর্শনী শেষে যখন তিনি আমাকে হাতে ঝাঁকুনি দিয়ে অভিনন্দন জানান তখন বিষয়টি আমার কাছে পরাবাস্তব মনে হয়েছিল! এত বড় সম্মান!

নির্বাণ দেখলেন নুরি, আপ্লুত নির্মাতা বললেন ‘পরাবাস্তব’. Channel i News - চ্যানেল আই নিউজ ‘নির্বাণ’ এর আগে ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে।

‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। প্রিয়াম অর্চি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tags: চলচ্চিত্র উৎসবনির্বাণনির্মাতালিড বিনোদনসিনেমা
Previous Post

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ

Next Post

শাহরুখকে নিয়ে কানজয়ী অনসূয়ার ‘ক্রেজি গল্প’!

Next Post
শাহরুখ খান ও অনসূয়া বন্দ্যোপাধ্যায়ের ছবি, জনপ্রিয় বলিউড তারকা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে নিয়ে কানজয়ী অনসূয়ার ‘ক্রেজি গল্প’!

থমথমে পরিস্থিতিতে পাকিস্তান, যেকোনো সময় কারফিউ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT