চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকায় এগুলো হচ্ছেটা কী’, প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in অন্যান্য, বিনোদন
A A

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা দুদিন ধরেই আলোচনায়। যার প্রভাব পড়েছে রাজধানীবাসীর জনজীবনেও! এ নিয়ে ক্ষুব্ধ অনেকেই। এবার এসব বিষয় নিয়ে সরব নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

কলেজ শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।

সোমবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে বলেন, মানুষ জানতে পারছে ছাত্ররাও জানতে পারছে; কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো কেন সমস্ত বিষয়গুলো আগে থেকে জানতে পারছে না কেন? সঙ্গে সঙ্গে গিয়ে এ জিনিসগুলো কেন থামানো হচ্ছে না? আইনশৃঙ্খলা বাহিনীতো দেখছি ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ দাঁড়ায়ে দেখেন, এটা হলে কীভাবে? এভাবে তো এই এনার্কি বন্ধ করা যাবে না।

এসময় কাঞ্চন বলেন, আমরাতো শুরু থেকেই বলে আসছি, এই সরকারকে ফেল করানো যাবে না। এই সরকার ফেল মানে আমাদেরও ফেল। আমাদের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে। এতো রক্ত, বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এসবই তো বৃথা যাবে যদি সরকার ফেল করে।

এসময় ছাত্রদের এনার্কি নিয়েও কঠোর কথা বলেন তিনি। কাঞ্চন বলেন, ছাত্রদের এক কলেজ থেকে আরেক কলেজে গিয়ে মারামারির যে ঘটনা ঘটলো, যে উল্লাস এক পক্ষের ছাত্রদের দেখিছি, ভাঙচুর করে যে মজা পাচ্ছে- এটাতো দেখি একটা খেলা মনে করছে ওরা। এদেরকে যদি কড়া শাসন না করা হয় তাহলে তো থামবে না।

এসময় সরকারে থাকা অযোগ্যদেরও সরিয়ে দেয়ার অনুরোধ জানান ইলিয়াস। প্রশংসা করেন সরকারে থাকা সমন্বয়কদের মধ্যে দুই উপদেষ্টার। সরকারের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, যারা অযোগ্য আছে, তাদের সরিয়ে দেয়াই হবে উচিত সিদ্ধান্ত। তাদের বদলে নতুন লোক নেন। দুই সমন্বয়ক যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারাইতো সব ঠিকঠাক করছেন। তারা তো ঘুমাতেও পারছেন না। সব কাজতো তাদেরকেই করতে দেখি, বাকিরা কই? তাদেরতো কোনো কথাই দেখি না।

এসময় হতাশা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমার দেশ এবং দেশের মানুষ, আপনাদের নিয়ে আমি খুবই চিন্তিত। আপনারা জানেন, নিজের জন্য কিছু আমি বলি না। জীবনে দেশ ছেড়ে গেলাম না কোথাও। ৩২ বছর ধরে একটা মুভমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আছি, সেই জায়গাটাতেও এখনো কিছু করতে পারলাম না। সেখানেও কোনো রিফর্ম নাই, কিচ্ছু নাই। চাঁদাবাজি তো আগের মতোই চলছে, অনিয়ম হচ্ছে- সবকিছুই হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দেখেন এখন কী বলছে! মনে হচ্ছে,সবাই এখন দেশটারে খুবলে খাবে। কারো কোনো ধরনের দরদ আমি দেশের প্রতি দেখি না। দেশটা চলবে কীভাবে, আমিতো এটা বুঝতেছি না।

এর থেকে পরত্রাণ পেতে বর্তমান সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান বহু দর্শকপ্রিয় সিনেমার এই অভিনেতা, সংগঠক।

Tags: ইলিয়াস কাঞ্চনকাঞ্চনছাত্রলিড বিনোদনসংঘর্ষসমন্বয়ক
Previous Post

প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদসহ ৬২টি সংস্কার প্রস্তাব বিএনপি’র

Next Post

চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Next Post
শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আসিফ মাহমুদ বক্তৃতা দিচ্ছেন, ফুলের সামনে প podiumে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

'অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, রাষ্ট্রদ্রোহে যুক্ত কাউকে ছাড় নয়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT