চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে নিজেকে ঠাণ্ডা জ্বর থেকে রক্ষা করবেন যেভাবে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in লাইফস্টাইল
A A
শীতে ঠাণ্ডা জ্বরের লক্ষণ দেখছেন একজন নারী, ঘরে বসে পানির গ্লাস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত আসলেই চলে আগে ঠাণ্ডা জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা। এমনটি হয় আমাদের আশেপাশের তাপমাত্রা পরিবর্তনের জন্য। আবহাওয়া পরিবর্তনের প্রভাব যাদের ওপর বেশি তাদের এসময় আরও সচেতন থাকা জরুরি।

ভারতীয় চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, এখন সকালের দিকে গরম আর রাত পড়তেই হালকা শীত শীত ভাব চলে এসেছে। এমন মরসুমে কিন্তু ঠান্ডা লাগার আশঙ্কা খুব বেশি। সন্ধের পর থেকেই শিশির পড়তে শুরু করে, ঠান্ডা হাওয়া দেয়, তাই এখন থেকেই একটা স্টোল কিংবা মাফলার সঙ্গে রাখুন।

তিনি বলেন, ট্রেন, বাস কিংবা অটোতে জানলার ধারে বসলে কান-গলা ভাল করে ঢেকে বসুন। বাইকে যারা যাতায়াত করেন, তারা গরমের পোশাক পরে, গলা ঢেকে বাইক চালান। যাদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁরা এই সময়টা খুব সাবধানে থাকবেন। সঙ্গে অবশ্যই ইনহেলার রাখুন। খুব বেশি শ্বাসকষ্ট হলে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। দেরি করলে কিন্তু মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে বয়স্কদের বেশি সাবধানী হতে হবে।

এসময় যা করণীয়:

১) এই সময়ে কখনও কখনও ফ্যান, এসি না চালালে গরম লাগে, আবার চালালে ঠান্ডা লাগে। গরম লাগছে বলে খুব জোরে ফ্যান চালাবেন না ভুলেও, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন না করা হয়, সে দিকেও সতর্ক থাকুন।

২) যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তারা এই মরসুমে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না ভুলেও। শীতের সময়টা হালকা গরম পানি দিয়ে গোসল করাই ভাল। ভোরবেলা হোক কিংবা অফিস থেকে ফিরে যখনই গোসল করবেন, গরম পানি দিয়ে করুন।

৩) শীতের সময়ে অল্প সর্দি-কাশি হলেও আগে থেকেই লবণ পানির গার্গেল শুরু করুন। গরম পানির ভাপ নিন নিয়মিত।

৪) বাড়িতে কারো সর্দি-কাশি হলে শিশুদের তার কাছে যেতে না দেয়াই ভালো। অফিসের ভিতরে এসিতেই অনেকটা সময় কাটে অনেকের। অফিসে কারো সর্দি-কাশি হলে নিজেকে সাবধানে রাখুন। প্রয়োজনে তাকে মাস্ক পরতে বলুন বা নিজে মাস্ক ব্যবহার করুন। ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন। হাত না ধুয়ে মুখ-চোখে কিংবা নাকে হাত দেবেন না। বাইরে বেরোলে মাঝেমাঝেই হাত স্যানিটাইজ করুন।

৫) এই সময়ে পুষ্টিকর খাওয়া-দাওয়ার দিকে নজর রাখতে হবে। ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ ফল, যেমন লেবু, কমলালেবু, আমলকি বেশি করে রাখতে হবে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার

Tags: রক্ষাশীত
Previous Post

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

Next Post

আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের আদেশ প্রকাশ

Next Post
বিদ্যুৎ সংযোগের জন্য আদানির সাথে চুক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের আদেশ প্রকাশ

ওয়ালটন ও সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT