চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্ময়ের গ্রেপ্তারের ঘটনায় ভারতের হস্তক্ষেপ চায় ইসকন

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ধর্মীয় নেতা চিন্ময় এর গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস)। ইসকনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মিথ্যা এবং অগ্রহণযোগ্য। তাই ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করা।

আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, ইসকন কখনও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত সরকারকে তৎক্ষণাৎ বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ইসকনের মুখপাত্র রাধারামণ দাস।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ অক্টোবর, বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় একটি হিন্দু সমাবেশ চলাকালীন জাফরান রঙের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে স্থাপন করার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাকে আটক করে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে ইসকন সূত্রে জানা গেছে।

প্রতিবেদনে বলা আরও হয়, ইসকনের মুখপাত্র রাধারামণ দাস বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস একজন শান্তিপূর্ণ ধর্মীয় নেতা। তাকে গ্রেপ্তারের পেছনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। ইসকন সবসময় শান্তির পক্ষে এবং আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদও চলছে বাংলাদেশে। তারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় আরও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে সংখ্যালঘু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৩১ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়, যেখানে ১৯ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ পুলিশ সন্দেহভাজন দুইজন আসামি রাজেশ চৌধুরী এবং হৃদয় দাসকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের মধ্যে আরও কিছু ধর্মীয় নেতা এবং ইসকন সদস্যদের নাম উঠে এসেছে।

এখনও পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি, তবে ইসকন পক্ষ থেকে ভারতের সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।

Tags: ইসকনচিন্ময় কৃষ্ণ দাস
Previous Post

বাংলাদেশে সফর শেষে মার্কিন প্রতিনিধি দলের যে প্রতিক্রিয়া

Next Post

চ্যানেল আইতে ‘এই গান সেই গান’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে ‘এই গান সেই গান’

পাকিস্তানে উত্তাল পরিস্থিতিতে জনতা রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল পাকিস্তানে কয়েকজন হতাহতের পরে সেনা মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT