চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুর রহমান, চলচ্চিত্রের প্রতি যার অগাধ প্রেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 পূর্বাহ্ন 27, নভেম্বর 2024
in অন্যান্য, বিনোদন
A A
প্রখ্যাত প্রযোজক হাবিবুর রহমানের ৫০ বছর চলচ্চিত্র ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা পরবর্তী বাংলা চলচ্চিত্রে সন্দেহাতীতভাবে গুরুত্বপূর্ণ নাম হাবিবুর রহমান। কালজয়ী ও ভিন্নধারার বেশকিছু সিনেমার প্রযোজক তিনি। ১৯৭২ সালে ১৬ জুলাই কিংবদন্তী নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দুই বছর আগে চলচ্চিত্রে তার ৫০ বছর পূর্ণ হয়!

সেই কালজয়ী প্রযোজকের ৮০ তম জন্মদিন বুধবার (২৭ নভেম্বর)। শুধু ‘তিতাস একটি নদীর নাম’-ই নয়, পরবর্তী সময়ে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ আরো বহু কালজয়ী ছবি। তার বরাবরই লক্ষ্য ছিল সাহিত্যনির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের দিকে।

হাবিবুর রহমান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু যে শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণ করেছে তা নয়। এই প্রতিষ্ঠান থেকে অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশিতও হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবির নাম উল্লেখযোগ্য।

এছাড়া তিনি ছবির কাজের জন্য ১৯৭২ সালের ১৬ জুলাইতেই একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। ছবির পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমশের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ। এরপর তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। সাতজন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক।

ছেলেবেলা থেকেই প্রচণ্ড ডানপিটে এই মানুষটির জন্ম বিক্রমপুরে হলেও শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। বেশ আয়েশেই কেটেছে ছেলেবেলা। তার ছেলেবেলা ছিল আনন্দময়। নানা ছিলেন ধনবান। সেই ধারাবাহিকতায় তিনিও কম যাননি।

চলচ্চিত্রের প্রতি ছিল অগাধ প্রেম। সেই প্রেম থেকেই তিনি চলচ্চিত্রকে মনে প্রাণে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসা থেকেই তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘আশীর্বাদ’ থেকে একে একে তৈরি হয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘পদ্মানদীর মাঝি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘শঙ্খচিল’, ‘মনের মানুষ’ -এর মতো বিখ্যাত সব চলচ্চিত্র।

তার ৮০তম জন্মদিনে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে উদযাপন হবে তার ৮০তম জন্মদিন। এদিন তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ছটকু আহমেদ, শবনম ফেরদৌসী এবং হাবিবুর রহমান খানের দুই পুত্র ও কন্যা।

Tags: ঋত্বিক কুমার ঘটকপদ্মা নদীর মাঝিপ্রযোজকমনের মানুষলিড বিনোদনশঙ্খচিলসিনেমাহঠাৎ বৃষ্টিহাবিবুর রহমান
Previous Post

দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

Next Post

চিন্ময় গ্রেপ্তার বিষয়ে ভারতের বক্তব্যে বাংলাদেশের জবাব

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লোগো, দেশের প্রতীক ও সরকারী স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় গ্রেপ্তার বিষয়ে ভারতের বক্তব্যে বাংলাদেশের জবাব

ম্যানচেস্টার সিটি দলের খেলোয়াড় মাঠে, ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ গোলে এগিয়েও পথ হারাল ম্যানসিটি, লেভান্ডোভস্কির সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT