চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী: ইসি সানাউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 25, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইসি সানাউল্লাহ নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনিযুক্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দায়িত্বের চ্যালেঞ্জকে আমরা সুযোগ মনে করছি। সেটা কাজে লাগাতে চাই। সুষ্ঠু নির্বাচনের করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। এই বিষয়ে ইসি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।

আজ (২৫ নভেম্বর) সোমবার নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাশেষে এই মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।

ইসি বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এ সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে৷ জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের চাওয়া ভেরি সিম্পল৷ একটা সুন্দর নির্বাচন।

কী ধরনের চ্যালেঞ্জ মনে করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে এটা অপরচ্যুনিটি৷ চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি৷ এটা অপরিচ্যুনিটি ভাবছি এ জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। আমরাই সেই ব্যক্তিরা, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন৷

অন্য এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন-যে এ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।

তিনি বলেন, এটা শুধুমাত্র দায়িত্ব নয়। এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ আমরা এ দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।

 

Tags: আবুল ফজল মো. সানাউল্লাহনির্বাচন কমিশনার
Previous Post

শাকিবের ছবিতে ‘সুপারহিট গান’ উপহার দিতে চান তাহসান

Next Post

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকতে সরকারের আহ্বান

Next Post
সরকারের আহ্বানে শিক্ষার্থীরা শান্ত থাকুক বলে অনুরোধ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকতে সরকারের আহ্বান

বিজিবি সদস্যরা যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT