চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের ক্যাম্প থেকে গোপনে মিয়ানমারে গিয়ে যুদ্ধ করছে বহু রোহিঙ্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 25, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোপনে মিয়ানমারে গিয়ে যুদ্ধরত রোহিঙ্গাদের ক্যাম্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশ সক্রিয়ভাবে মিয়ানমারে সশস্ত্র লড়াইয়ে যোগ দিচ্ছে। এই বিদ্রোহী তৎপরতা ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নতুন সংকটে ফেলেছে।

রয়টার্স জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা এখন মিয়ানমারের গৃহযুদ্ধে জড়াচ্ছেন। কক্সবাজারের শিবির থেকে ৩,০০০-৫,০০০ বিদ্রোহী মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে। অনেক যেমন জান্তা বাহিনীর পক্ষ লড়াইয়ে নামছে তেমনি অনেক লড়াই করছেন জান্তা বাহিনীর বিপক্ষে।

চলতি বছরের জুলাইয়ে ৩২ বছর বয়সী রফিক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিরির থেকে বেরিয়ে একটি ছোট নৌকায় করে সীমান্ত পেরিয়ে বিদ্রোহে যোগ দিতে মিয়ানমারে প্রবেশ করেন। রফিকের মতো হাজার হাজার রোহিঙ্গা বিদ্রোহী কক্সবাজারের শরণার্থী শিবির থেকে বেরিয়ে গেছে বিদ্রোহে যোগ দিতে। রফিক বলেন, আমাদের জমি ফিরিয়ে নিতে লড়াই করতে হবে। রফিক বিদ্রোহে যোগ দেয়ার পর পায়ে গুলিবিদ্ধ হন।

বিদ্রোহী কর্মকাণ্ডে অংশ নেওয়া রোহিঙ্গাদের অনেকেই মিয়ানমারের জান্তা সরকার থেকে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র এবং নাগরিকত্বের প্রতিশ্রুতি পেয়েছেন। নাগরিকত্ব এবং নিজেদের ভূমি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক রোহিঙ্গাকে এই সংঘাতে যোগ দিতে উদ্বুদ্ধ করছে।

বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শাহাব এনাম খান বলেছেন, কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)  দুটি বৃহত্তম রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর ব্যাপক সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে না। একটি নিরাপত্তা সুত্র জানিয়েছে, রোহিঙ্গা শিবির এবং এর আশেপাশে প্রশিক্ষিত রোহিঙ্গা যোদ্ধা এবং অস্ত্রের উত্থানকে বাংলাদেশ একটি ‘টিকিং টাইম বোমা’ হিসেবে ধরা হচ্ছে।

রয়টার্সের জুনের এইড এজেন্সির ব্রিফিং অনুসারে, মতাদর্শগত, জাতীয়তাবাদী এবং আর্থিক প্রলোভনের সাথে মিথ্যে প্রতিশ্রুতি, হুমকি এবং জবরদস্তি নিয়োগের মাধ্যমে প্রায় ২ হাজার লোককে শরণার্থী শিবির থেকে নিয়োগ দেয়া হয়েছিল। নগদ অর্থ সংকটে পড়া বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের এই বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তি বলেছেন, বাংলাদেশের কিছু কর্মকর্তা বিশ্বাস করেন যে সশস্ত্র সংগ্রামই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার একমাত্র উপায়। তারা আরও বিশ্বাস করেছিল যে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করা ঢাকাকে আরও বেশি প্রভাব ফেলবে।

বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের বলেন, বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গাদের তাদের সশস্ত্র সংগ্রামে সমর্থন করা। রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রাম মিয়ানমারের জান্তা এবং আরাকান আর্মিকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করবে।

এদিকে কক্সবাজারের শিবিরগুলোতে বর্তমানে আন্তর্জাতিক তহবিলও কমতে শুরু করেছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের পরিচালক ওয়েন্ডি ম্যাকক্যান্স বলেন, “আন্তর্জাতিক সহায়তা না থাকলে আগামী দশ বছরের মধ্যে শিবিরগুলোতে গভীর সংকট দেখা দেবে।

Tags: মিয়ানমাররোহিঙ্গা
Previous Post

যমুনার বুকে উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম রেলসেতু

Next Post

মাহবুবুর মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

Next Post
বিক্ষোভরত শিক্ষার্থীদের ভাঙচুরের দৃশ্য, চট্টগ্রাম শহরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুবুর মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

অটোচালকদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোচালকদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT