চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা হিজবুল্লাহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 25, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবন ও পুড়ে যাওয়া গাড়ির ছবি, যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে একযোগে ৩৪০টি মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলের দক্ষিণে আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেলআবিবের কাছাকাছি একটি এলাকায়ও রকেট হামলার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ নভেম্বর) আলজাজিরাসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, হিজবুল্লাহ্ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

লেবানের হিজবুল্লাহ্ এক বিবৃতিতে বলেছে, তারা তেলআবিবের একটি ‘সামরিক স্থপনায় উন্নতমানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও, হাইফা, এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ্ সরাসরি হামলার খবর পাওয়া গেছে। সেখানে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতাহ্ টিকভাতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ইরায়েলি ভূ-খন্ডে ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ্। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে এএফপি’র সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেলআবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কয়েটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়।

অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, মাঝে মধ্যে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে। সম্প্রতি সিরিয়ার পালমিরায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে ৩৬ জনের।

Tags: ইসরায়েলে হামলাইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহগাজা যুদ্ধহিজবুল্লাহ
Previous Post

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

Next Post

ইসলামাবাদে পিটিআই’র লাখো কর্মী-সমর্থক, নিরাপত্তা জোরদার

Next Post
পিটিআই কর্মীরা পাকিস্তানের পতাকা হাতে সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদে পিটিআই’র লাখো কর্মী-সমর্থক, নিরাপত্তা জোরদার

নারী নির্যাতন বিরোধী মানবাধিকার ও সমতা প্রচারকারী নারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT