চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
9:54 পূর্বাহ্ন 25, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজ শুনানির হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে। সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।’

Tags: হাইকোর্ট
Previous Post

মোটরসাইকেল চলাচল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা

Next Post

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

বিধ্বস্ত ভবন ও পুড়ে যাওয়া গাড়ির ছবি, যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা হিজবুল্লাহর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT