চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ লাখ টাকা বৃত্তি দেবে সৌদি ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 24, নভেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
Two engineers working with electronic equipment in a laboratory setting. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্টেমবিষয়ক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস) গবেষণায় সহায়তা প্রদানে বৃত্তি প্রদান করবে।

বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

স্টেম এডুকেশন হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস—এই চার বিষয়ের প্রথম অক্ষর (STEM) মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন। উন্নত দেশগুলোর ভাবনা, ভবিষ্যতে তাদের দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে স্টেম এডুকেশন প্রয়োজনীয় বিষয়।

যেসব দেশ স্টেম এডুকেশনের ওপর জোর দেবে, তারাই ভবিষ্যতে এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্টেম এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জটিল সমস্যা সমাধানের মনোভাব ও দক্ষতা তৈরি হয়। বিজ্ঞান সম্পর্কে তাদের জানাশোনা তৈরি হয় এবং শিক্ষার্থীরা আবিষ্কারক ও উদ্ভাবক হয়ে উঠতে পারেন। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত এবং চীনের মতো দেশও তাদের শিক্ষাব্যবস্থায় স্টেমকে গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ নিয়েছে। স্টেম এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব এবং একুশ শতকের জন্য জনবল গড়ে তোলা।

পুরস্কারের অর্থমূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৬০ লাখ ১ হাজার ৪৭১ টাকা)।

আবেদনের শর্তাবলি-
১. ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে।
৩. সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে;

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে।

Tags: বৃত্তি
Previous Post

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

Next Post

বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ যেভাবে সরিয়ে নেয়া হচ্ছে

Next Post
জাপানি সৈন্যদের দেহাবশেষ সরানোর জন্য খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ যেভাবে সরিয়ে নেয়া হচ্ছে

বৈচিত্র্যময় স্বর্ণের অলংকারের ছবি, বাংলার ঐতিহ্যবাহী গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও স্বর্ণের দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT