চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
বিদ্যা সিনহা মিম ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ২০২৩ সালে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরি-তে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনে। বাজারে আসার পর অল্প সময়েই ফ্রেশ অনন্যা, পিরিয়ড হাইজিন-এ এর উচ্চ মান এবং পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাবের জন্য একটি বিশ্বস্ত নামে পরিণত হয়।

সাফল্যের এই ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর সাথে এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

বুধবার (২০ নভেম্বর) এমজিআই-এর প্রধান কার্যালয় ফ্রেশ ভিলা-তে এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এমজিআই-এর পক্ষে ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের সর্বপ্রথম সব ধরনের স্যানিটারি ন্যাপকিনে এডিএল এবং এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায় দেশব্যাপী নারীদের মাঝে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর পথচলায় মিমকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুরুচি ও স্বকীয়তা বাংলাদেশের প্রতিটি নারীর সাথেই মিলে যায়। একসাথে আমরা পিরিয়ড সচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ এবং নারীদের নিজেদের উপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিতে কাজ করে যাব।

একটি ব্র্যান্ড হিসেবে ফ্রেশ অনন্যা কেবলমাত্র ন্যায্য মূল্যে উচ্চ মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিন বাজারজাতকরণেই সীমাবদ্ধ থাকতে চায় না। পণ্য চাহিদা সুনিশ্চিত করে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ড-টি কাজ করে যেতে চায়।

ফ্রেশ অনন্যা মানেই- পরিবর্তন, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের এক আলোকবর্তিকা। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর আগামী ক্যাম্পেইন ও কমিউনিকেশনগুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিদ্যা সিনহা মিমকে সক্রিয়ভাবে দেখা যাবে। বাংলাদেশের প্রতিটি নারীর সুস্থতা ও সচেতনতায় এই পার্টনারশিপ-এর মাধ্যমে একটি ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব রাখার প্রচেষ্টা থাকবে।

Tags: ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনবিদ্যা সিনহা মিমস্যানিটারি ন্যাপকিন
Previous Post

দর্শকদের আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক মনে হয়: ঐশী

Next Post

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত

নাটক কাজলরেখার দৃশ্য, তিনজন অভিনেতা পর্দায়, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ টাকায় দেখা যাচ্ছে ‘কাজলরেখা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT