চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ছবিতে কেন বিদেশি নায়িকা? জবাবে যা বললেন শাকিব

একঝাঁক তারকা নিয়ে ‘দরদ’-এর বিশেষ প্রদর্শনীতে শাকিব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ থেকে শুরু! যে ছবিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা গেছে কলকাতার নায়িকা ইধিকা পালকে! এরপর রাজকুমার, তুফান, দরদ- থেকে শুরু করে শুটিং চলমান ‘বরবাদ’ ছবিতেও শাকিবের বিপরীতে বিদেশি নায়িকা!

এরমধ্যে শুধু ‘তুফান’-এ কলকাতার মিমি চক্রবর্তীর সাথে ছিলেন দেশি অভিনেত্রী নাবিলা! বহুদিন ধরেই অনেকেই বলাবলি করছেন, দেশি নায়িকাদের কেন এড়িয়ে যাচ্ছেন শাকিব?

এবার এ নিয়ে জবাব দিলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার!  সম্প্রতি জমকালো আয়োজনে স্টার সিনেপ্লেক্সের মহাখালি শাখায় হয়ে গেল শাকিব খানের ‘দরদ’ ছবির বিশেষ প্রদর্শনী! যেখানে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।

এদিন শাকিব মুখোমুখি হন সংবাদকর্মীদের। সিনেমা নিয়ে নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। তারইমধ্যে দেশি নায়িকাদের উপেক্ষা করে বিদেশি নায়িকাদের সাথে কাজের প্রসঙ্গটি নিয়ে সংবাদকর্মীরা জিজ্ঞেস করে।

শাকিবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এ বিষয়ে শাকিব বলেন, আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছিনা। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের সিডিউল পেলেই আবার কাজ করা হবে।

শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর ফলে স্ক্রিনিং শো-টি হয়ে ওঠে উৎসবমুখর।

জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন, একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরি, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মত জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।

শাকিব সংবাদ সম্মেলনে হাসিমুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমা দেখা শেষে শাকিব খান বলেন, “একনল বরাবরই সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতে সহায়ক। আর সুস্থতা ও সুরক্ষা যদি নিশ্চিত করা যায় তাহলে সবাই মিলে একসাথে কোনোকিছু উপভোগ করা আরও আনন্দদায়ক হয়, আরও নিরাপদ হয়। তাই আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই মিলে একসাথে ‘দরদ’ এর স্পেশাল স্ক্রিনিং উপভোগ করার জন্য। আর এটা খুব সুন্দরভাবে, আয়োজন করেছে রিমার্ক হারল্যানের হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল। সত্যিকার অর্থেই আমাদের আজকের এই ইভেন্টটি দারুণ কেটেছে, সুস্থতায়, আনন্দে।

মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়! ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া,কোটি টাকার কাবিন,এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণত হয়ে এসেছে আজকে ‘দরদ’ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।

Tags: দরদলিড বিনোদনশাকিবশাকিব খান
Previous Post

ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

Next Post

রোববার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post
রান্নার জন্য গ্যাসের স্টোভে হাত দিয়ে নিয়ন্ত্রণ করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

বিমল সংবর্ধনা সভায় বিভিন্ন অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: কর্নেল অলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT